Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মেডিক্যালে ছাত্র কাউন্সিল ‘নির্বাচন’, খুশি হবু ডাক্তাররা

কলকাতা মেডিক্যাল কলেজের স্টুডেন্টস কাউন্সিলের ভোট প্রক্রিয়া নির্বিঘ্নে হয়েছে বলে জানা গিয়েছে।

মেডিক্যালে ছাত্র কাউন্সিল ‘নির্বাচন’, খুশি হবু ডাক্তাররা
  • ৩ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা মেডিক্যাল কলেজের স্টুডেন্টস কাউন্সিলের ভোট প্রক্রিয়া নির্বিঘ্নে হয়েছে বলে জানা গিয়েছে। সোমবার সকালে কলেজের প্রশাসনিক ভবনে ভোটগ্রহণ শুরু হয়। মেডিক্যাল কলেজ ডেমোক্রেটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এমসিডিসিএ) ও ডিএসও ভবনের সামনে ক্যাম্প করেছিল। সূত্রের খবর, প্রায় ৭৭ শতাংশ পড়ুয়া ভোটে অংশ নেন। কাউন্সিলে ২০ ছাত্র প্রতিনিধি আসনের মধ্যে ১৭টিতে এমসিডিসিএ, দু’টিতে নির্দল ও একটিতে ডিএসও জয়লাভ করে।

Advertisement

সূত্রের খবর, এমসিডিসিএ’তে এসএফআই সহ অন্যান্য বাম ও অতিবাম দলগুলি আছে। এসইউসি’র ছাত্র সংগঠন ডিএসও চারটিতে মনোনয়ন জমা দিয়েছিল। চারটি বর্ষ থেকে পাঁচজন করে প্রতিনিধির কাউন্সিলে স্থান পাওয়ার কথা। তা বেছে নেওয়ার জন্যই ভোট। ভোট নিয়ে এদিন সকাল থেকে সরব হয় তৃণমূলপন্থী মেডিক্যাল ছাত্রদের সংগঠন। তাদের বক্তব্য, এই অবৈধ, অসাধু প্রক্রিয়াকে কোনওমতেই নির্বাচন বলা যায় না। উপযুক্ত অথরিটির স্বীকৃতিতে নির্বাচন হলে তারা অংশ নেবে। 
জানা গিয়েছে, ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ স্বাস্থ্যভবনে চিঠি লিখে গোটা প্রক্রিয়াটির বিষয়ে অবগত করেছেন। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ বরাবরই ছাত্র-ছাত্রীদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পক্ষপাতী। এইবারও তার অন্যথা হয়নি। প্রসঙ্গত ২০২২ সালে বিশিষ্টজনদের তত্ত্বাবধানে নিজেদের মধ্যেই ভোট করেছিল এমসিডিসিএ। সেবার ডিএসও ভোট বয়কট করেছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ