Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬

চিতার আগুনে মাংস রান্না! গ্রেপ্তার তিন

চিতার আগুন তখনও নেভেনি। তাতেই বসানো হয়েছে মাংস ভরতি বাটি। নিভু নিভু আগুনের আঁচে সিদ্ধ হচ্ছে। শুনতে অবাক লাগলেও সত্যি।

চিতার আগুনে মাংস রান্না! গ্রেপ্তার তিন
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: চিতার আগুন তখনও নেভেনি। তাতেই বসানো হয়েছে মাংস ভরতি  বাটি। নিভু নিভু আগুনের আঁচে সিদ্ধ হচ্ছে। শুনতে অবাক লাগলেও সত্যি। উত্তরপ্রদেশের শাহজাহানপুরে চিতার আগুনে মাংস রান্নার অভিযোগ উঠেছে তিন মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে। তিনজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, তাঁরা বিশেষ কোনো তান্ত্রিক ক্রিয়ার অংশ হিসাবে এই কাজ করেছেন। পুলিশ জানিয়েছে, নাথাপুর গ্রামের এক বৃদ্ধ শনিবার মারা যান। রবিবার দুপুরে তাঁর শেষকৃত্য হয়। চিতায় আগুন ধরিয়ে পরিবারের সদস্যরা বাড়ি ফিরে যান। কিছুক্ষণ পর মৃতের ছেলে শ্মশানে ফিরে এসে দেখেন, তিন যুবক জ্বলন্ত চিতায় মাংস রান্না করছে। প্রতিবাদ করেন মৃতের ছেলে। দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ এসে তিনজনকে গ্রেপ্তার করে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ