Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মাদারিহাটে উপ নির্বাচনের প্রচারে যাচ্ছেন গৌতম

মাদারিহাটে উপ নির্বাচনের প্রচারে যাচ্ছেন গৌতম
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: মাদারিহাট-বীরপাড়া বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের ময়দানে নামবেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। ছটপুজোর পর তিনি সংশ্লিষ্ট কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্পোর হয়ে প্রচারে যাবেন। সোমবার মেয়র বলেন, এখন কলকাতায় রয়েছি। এক-দু’দিনের মধ্যে শিলিগুড়িতে ফিরব। পুরসভার কাজকর্ম সামাল দিয়ে ছটপুজোর পর মাদারিহাট-বীরপাড়া কেন্দ্রের উপ নির্বাচনে ঝাঁপাব। দলের রাজ্য কমিটির নির্দেশে এই পরিকল্পনা নিয়েছি।
Advertisement
শিলিগুড়ি তো বটেই উত্তরবঙ্গে শিলিগুড়ির হেভিওয়েট তৃণমূল নেতাদের মধ্যে গৌতম অন্যতম। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজনও বটে। অতীতে বিভিন্ন নির্বাচনে তিনি আলিপুরদুয়ার, ডুয়ার্স ও জলপাইগুড়িতে দলকে নেতৃত্ব দিয়েছেন। তিনি সংশ্লিষ্ট এলাকাগুলির রাজনীতির সঙ্গে পরিচিত। সম্ভবত এজন্যই এবারও তাঁকে মাদারিহাট-বীরপাড়া বিধানসভা কেন্দ্রের ভোট প্রাচারে নামাচ্ছে তৃণমূল। মেয়র বলেন, সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্র চা বলয় হিসেবে পরিচিত। সেখানকার প্রতিটি চা বাগানে ব্যাপক উন্নয়ন হয়েছে। যার জেরে সেখানে পদ্মশিবিরে ক্ষয় ধরেছে। এবার সেখানকার মাটি থেকে পদ্ম উচ্ছেদ হবে বলেই আশা করছি।
সম্পর্কিত সংবাদ