নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: সোমবার দুপুরে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনাটি ঘটে মেদিনীপুর স্টেশন সংলগ্ন নেপালীপাড়া লেভেল ক্রসিং এলাকায়। মৃত বৃদ্ধের নাম নাখরু যাদব (৭০)। বাড়ি তাঁতিগেরিয়া শিব মন্দির এলাকায়। রেল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে খড়গপুর- গোমো প্যাসেঞ্জার মেদিনীপুর স্টেশন ছেড়ে শালবনী দিকে যাচ্ছিল। সেই সময় লেভেল ক্রসিংয়ের সামনেই নাখরু বাবুকে ট্রেনটি ধাক্কা মেরে থেমে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর আরপিএফ ও জিআরপি›র আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে মৃত দেহটি উদ্ধার করে।



