Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মাধ্যমিকে ৪ হাজার পরীক্ষার্থী বাড়ছে পশ্চিম বর্ধমানে  

মাধ্যমিকে ৪ হাজার পরীক্ষার্থী বাড়ছে পশ্চিম বর্ধমানে
 
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ২০২৫সালের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি শুরু হল পশ্চিম বর্ধমান জেলায়। মধ্যশিক্ষা পর্ষদের সচিব সুব্রত ঘোষ, জেলাশাসক পোন্নমবলম এসের উপস্থিতিতে বৃহস্পতিবার প্রশাসনিক ভবনে বৈঠক হয়। এদিন পুলিস, স্বাস্থ্যদপ্তর সহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠক হয়। মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশনের তথ্য অনুযায়ী গতবারের চেয়ে এবার প্রায় চার হাজার পরীক্ষার্থী বাড়ছে। দু’টি পরীক্ষাকেন্দ্র বাড়ানো হয়েছে। এবার জেলার মোট ৮৭টি পরীক্ষাকেন্দ্র হচ্ছে। অন্যবারের তুলনায় এবারও ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা বেশি। 
Advertisement
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবার ১৭ হাজার ২৬৯জন ছাত্রী ও ১৫হাজার ২২৯জন ছাত্র মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করিয়েছে। গত বছর বেশকিছু পরীক্ষাকেন্দ্রে পড়ুয়াদের যাতায়াতে সমস্যা দেখা দিয়েছিল। বহু জায়গায় এসবিএসটিসির বাসের ব্যবস্থা করতে হয়। এবার সেই সমস্যা মেটাতে বেশকিছু পরীক্ষাকেন্দ্রের বদল করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, পরীক্ষাকেন্দ্র যাতে দশ কিলোমিটারের কম দূরত্বে থাকে তা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।-ফাইল চিত্র
সম্পর্কিত সংবাদ