Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মেচপাড়া চা বাগান খোলা নিয়ে বৈঠক ভেস্তে গেল

মেচপাড়া চা বাগান খোলা নিয়ে বৈঠক ভেস্তে গেল
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: মালিকপক্ষ না আসায় সোমবার কালচিনির বন্ধ মেচপাড়া চা বাগান খোলা নিয়ে শ্রমদপ্তরের ডাকা বৈঠক ভেস্তে গেল। এদিন জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় বৈঠক ডেকেছিল শ্রমদপ্তর। কিন্তু মালিকপক্ষ গরহাজির থাকায় বৈঠক ভেস্তে যায়। 
Advertisement
শ্রমদপ্তরের বীরপাড়া সার্কেলের সহকারী শ্রম কমিশনার অমিত দাস বলেন, মালিকপক্ষ সরকারিভাবে চিঠি দিয়ে জানিয়েছে এদিনের বৈঠকে তারা থাকতে পারবে না। তাই এদিনের বৈঠকে কোনও আলোচনা হয়নি। মালিকপক্ষ অন্যদিন বৈঠক ডাকার অনুরোধ করেছে। সেই মতো ফের নতুন করে শীঘ্রই বৈঠকের দিন ঠিক করা হবে। 
উল্লেখ্য, বাগানের শ্রমিকরা কর্মসংস্কৃতি মানছেন না। এই অভিযোগ করে গত বুধবার রাতে সাসপেনশন অব ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দিয়ে বাগান ছেড়ে চলে যায় মেচপাড়া বাগান কর্তৃপক্ষ।
সম্পর্কিত সংবাদ