সংবাদদাতা, মানিকচক: ছেলে মোবাইল গেমে আসক্ত। বাবা-মা গেম খেলতে বারণ করলেও ছেলে কথা শোনেনি। বাবা-মা বকাঝকা করতেই বাড়ি থেকে বেপাত্তা সপ্তম শ্রেণির পড়ুয়া। বুধবার সকাল থেকে নিখোঁজ রয়েছে তেরো বছরের সেই নাবালক। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও ছেলের খোঁজ না মেলায় শেষমেশ মানিকচক থানার দ্বারস্থ হয়েছেন মানিকচকের উগরিটোলার বাসিন্দা নুরুল ইসলাম। তাঁর এক ছেলে ও এক মেয়ে। ছেলেটাই বড়। সে মানিকচক শিক্ষা নিকেতনের ছাত্র।
Advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, ছোট থেকেই নুরুলের ছেলে মোবাইল গেমে আসক্ত। যা নিয়ে প্রতিনিয়ত বাবা-মায়ের বকা শুনতে হতো তাকে। বুধবার সকালেও ঘুম থেকে উঠেই মোবাইলে গেম খেলতে শুরু করে। বিরক্ত হয়ে বাবা-মা ছেলেকে বকে। তাতেই অভিমানে পরিবারের সবাইকে রাগ দেখিয়ে বুধবার সকালে বাড়ি থেকে বেরিয়ে যায়।
নিখোঁজের বাবা জানান, বকা খেয়ে রীতিমতো কাঁদতে শুরু করে ছেলে। এবং রাগ দেখিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। বিষয়টিকে তাঁরা প্রথমে ততটা গুরুত্ব দেননি। কিন্তু দুপুর পেরিয়ে গেলেও ছেলে বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন তাঁরা। শুরু হয় খোঁজাখুঁজি। কিন্তু সন্ধে পর্যন্ত কোনও খোঁজ মেলেনি। বাধ্য হয়ে পুলিস প্রশাসনের দ্বারস্থ হয় পরিবারটি।
নাবালকের বাবা নুরুল বলেন, ছেলে পড়াশোনা করে ঠিকই। কিন্তু বাকি সময় মোবাইল নিয়ে পড়ে থাকে। বেশিরভাগ সময় শুধু গেম খেলত। এনিয়েই আমরা সকালে একটু বকাঝকা করেছি। কিন্তু ছেলে যে এভাবে বাড়ি থেকে বেরিয়ে যাবে, ভাবতে পারছি না। তেরো বছরের ছেলের এই কর্মকাণ্ডে অবাক প্রতিবেশীরাও।
নিখোঁজ নাবালকের মা মুকতারা বিবি এদিন কাঁদতে কাঁদতে বলেন, ছেলেটা রাগ করে কোথায় যে চলে গেল! নুরুলের কথায়, ছেলের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন- সবার বাড়িতে খোঁজ করেছি। কিন্তু ছেলের খোঁজ পাইনি। মুকতারা বলছেন, পুলিস আমার ছেলেকে খুঁজে বের করে দিক। লিখিত অভিযোগ পাওয়ার পরই খোঁজাখুঁজি শুরু করেছে মানিকচক থানার পুলিস।