Bartaman Logo
৯ জুন, ২০২৬

ন্যায়বিচার যেন জনতার দরজায় পৌঁছয়, বার্তা প্রধান বিচারপতির

ন্যায়বিচার শুধুমাত্র ক্ষমতাবানদের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। তা যেন দেশের আম জনতার দরবারে পৌঁছে যায়। রবিবার গুয়াহাটি হাইকোর্টের ইটানগর বেঞ্চের নয়া ভবন উদ্বোধনে এমনই জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই।

ন্যায়বিচার যেন জনতার দরজায় পৌঁছয়, বার্তা প্রধান বিচারপতির
  • ১১ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

ইটানগর: ন্যায়বিচার শুধুমাত্র ক্ষমতাবানদের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। তা যেন দেশের আম জনতার দরবারে পৌঁছে যায়। রবিবার গুয়াহাটি হাইকোর্টের ইটানগর বেঞ্চের নয়া ভবন উদ্বোধনে এমনই জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই। তাঁর বক্তব্য, ‘দেশের বিচার বিভাগ, আইনসভা ও কার্যনির্বাহী বিভাগের কাজই জনগণের সেবা করা। এর পাশাপাশি আরও একটি বিষয় সুনিশ্চিত করতে হবে। দ্রুত ও ন্যূনতম খরচে মানুষের কাছে ন্যায়বিচার পৌঁছে দিতে হবে।

Advertisement

এদিনের উদ্বোধন মঞ্চে দেশের বর্তমান বিচারব্যবস্থা নিয়ে বিশদে আলোচনা করেন প্রধান বিচারপতি। জানান, ‘আমি বরাবর ক্ষমতার বিকেন্দ্রীকরণের সমর্থক। আমার মনে হয়, আদালত, বিচার বিভাগ, আইনসভা কোনওকিছুই শাসক শ্রেণির বা ক্ষমতার অলিন্দে বসে থাকা মানুষজনের নয়। আমরা সকলেই জনগণের কাছে দায়বদ্ধ। দীর্ঘ বক্তব্যে অরুণাচল প্রদেশের প্রশংসা করেন প্রধান বিচারপতি। বলেন, অরুণাচলের বৈচিত্রের মধ্যে ঐক্য নজর কাড়ে। এখানে ২৬টি প্রধান উপজাতি ও ১০০টিরও বেশি অন্যান্য উপজাতির মানুষ রয়েছেন। তার মধ্যেও সবাই মিলেমিশে একসঙ্গে রয়েছেন। 

সম্পর্কিত সংবাদ