এসসিও সামিটে পাকিস্তানের জাতীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক দপ্তরের মন্ত্রী ঔরঙ্গজেব খান খিচিকে সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাল ভারত। আগামী ২০-২১ নভেম্বর নয়াদিল্লিতে হবে সিভিলাইজেশনাল ডায়লগ ফোরামের অনুষ্ঠান। সেখানেই উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে খিচিকে। পহেলগাঁও হামলা ও অপারেশন সিন্দুরের পর এই প্রথম কোনো পাকমন্ত্রীকে আমন্ত্রণ জানাল ভারত। ২০২৩ সালে শেষবার ভারতের মাটিতে পাকিস্তানের মন্ত্রী হিসাবে পা রেখেছিলেন সেদেশের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো।
Advertisement



