সন্ত্রাসবাদ নিয়ে সরব ব্রিকস সংসদীয় ফোরাম
  • ২৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মঙ্গলবার দিল্লিতে শেষ হল ১২তম ব্রিকস পার্লামেন্টারি ফোরাম। সোমবার এবং মঙ্গলবার সংসদ ভবনে এই সংসদীয় ব্রিকস সম্মেলনের আয়োজন হয়েছিল। সম্মেলন শুরুর দিন অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এদিন ব্রিকস সংসদীয় ফোরাম শেষে একটি ‘জয়েন্ট ডিক্লারেশন’ গ্রহণ করা হয়েছে। সেই বিবৃতিতে সীমান্ত সন্ত্রাসের কড়া বিরোধিতা করা হয়েছে। পাশাপাশি চরম নিন্দা করা হয়েছে সন্ত্রাসবাদের পিছনে বিভিন্ন সময় আর্থিক মদতদাতাদেরও। এদিন সম্মেলনের শেষ দিনে ভাষণ দেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। তিনি বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের প্রত্যেককে জিরো টলারেন্স নীতি নিয়ে হবে। এই ইস্যুতে দু’মুখো নীতি পরিত্যাগ করতে হবে। সারা বিশ্বে শান্তি তখনই আসবে, যখন সাধারণ মানুষ সুরক্ষা, সম্মান, ন্যায়বিচার এবং সুস্থ ভবিষ্যতের প্রতিশ্রুতি পাবে। বিশেষ করে নবীন প্রজন্মের কথা মাথায় রেখে এব্যাপারে পদক্ষেপ করতে হবে। বর্তমান নেতৃত্ব তাদের জন্য কতটা সুরক্ষা ও নিরাপত্তার বন্দোবস্ত করে যেতে পারছে, নবীন প্রজন্ম সেটিই মনে রাখবে।’ পরবর্তী ব্রিকস সংসদীয় সম্মেলনের আয়োজন করবে চীন।       বক্তব্য রাখছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।

Advertisement