কুনোয় চিতার মৃত্যু
  • ২৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শেষরক্ষা হল না কুনো জাতীয় উদ্যানে উদ্ধার হওয়া গুরুতর জখম চিতাশাবকটির। রবিবার মোরেনা ডিভিশন থেকে ওই ১৯ মাসের শাবকটি উদ্ধার হয়েছিল। তার দেহে ৫টি পেলেটের আঘাতের মিলেছে। মঙ্গলবার চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়েছে। ‘প্রজেক্ট চিতা’ চালু হওয়ার পর থেকে গত চার বছরে এই প্রথম পেলেটবিদ্ধ হয়ে চিতার মৃত্যুর ঘটনা ঘটল।  ঘটনার তদন্তে পুলিশ ও বন দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি স্পেশাল টাস্ক ফোর্সের গঠন করেছে মধ্যপ্রদেশ সরকার। সূত্রের খবর, স্থানীয়ভাবে ফসল রক্ষায় ব্যবহৃত ভরমার বন্দুক থেকে গুলি করা হয়ে থাকতে পারে শাবকটিকে।

Advertisement