Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

রিভিউয়ে ১ নম্বর বেড়ে মাধ্যমিকে দশম স্থানে মাথাভাঙার অনন্যা

মাধ্যমিক পরীক্ষার খাতা রিভিউয়ের পর দশম স্থানে উঠে এল মাথাভাঙা গার্লস স্কুলের ছাত্রী অনন্যা মজুমদার। ১ নম্বরের জন্য মেধা তালিকা থেকে ছিটকে গিয়েছিল অনন্যা।

রিভিউয়ে ১ নম্বর বেড়ে মাধ্যমিকে দশম স্থানে মাথাভাঙার অনন্যা
  • ১৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মাথাভাঙা: মাধ্যমিক পরীক্ষার খাতা রিভিউয়ের পর দশম স্থানে উঠে এল মাথাভাঙা গার্লস স্কুলের ছাত্রী অনন্যা মজুমদার। ১ নম্বরের জন্য মেধা তালিকা থেকে ছিটকে গিয়েছিল অনন্যা। ছাত্রী দশম স্থানে উঠে আসায় উচ্ছ্বসিত স্কুলের শিক্ষিকারা। 

Advertisement

অনন্যা এবার মাধ্যমিক পরীক্ষায় ৬৮৫ নম্বর পেয়েছিল। মাত্র ১ নম্বরের জন্য মেধা তালিকায় স্থান না পাওয়ায় আক্ষেপ ছিল ওর স্কুলের শিক্ষিকাদের। তবে রিভিউয়ের ফল প্রকাশ হতেই সেই আক্ষেপ মিটল। স্কুলের তরফে জানানো হয়েছে, অনন্যাকে সংবর্ধনা দেওয়া হবে। 
এদিকে, মেয়ের এই সাফল্যে খুশি বাবা গৌতম মজুমদার। গৌতমবাবু বুধবার বলেন, মেয়ে ভালো ফলাফল করেছে, তাতেই খুশি ছিলাম। তবে ১ নম্বরের জন্য মেধা তালিকায় সুযোগ না পাওয়ায় মেয়ে একটু মন খারাপ করেছিল। রিভিউয়ের পর দেখলাম মেধা তালিকায় স্থান করে নিয়েছে। 
মাথাভাঙা গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা চিদকণা সাহা বলেন, অনন্যা মেধা তালিকায় স্থান না পাওয়ায় আমরা অবাক হয়েছিলাম। তবে রিভিউয়ে ওর নম্বর বেড়ে যাওয়ায় মেধা তালিকায় সুযোগ পেল। স্কুলের তরফে সংবর্ধনা জানাব। 
এবার মাধ্যমিক পরীক্ষায় অনন্যা বাংলা ও অঙ্কে ৯৬, জীবন বিজ্ঞানে ১০০,  ইংরেজি, ভৌত বিজ্ঞান ও ভূগোলে ৯৮, ইতিহাসে ৯৯ নম্বর পেয়েছে। অঙ্কে ৯৬ থেকে বেড়ে ৯৭ হয়েছে। এবারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মাথাভাঙা শহরের কোনও স্কুলের পড়ুয়া মেধা তালিকায় ছিল না। এনিয়ে আক্ষেপ ছিল শহরের শিক্ষানুরাগী মহলও। তবে রিভিউয়ে অনন্যা মেধা তালিকায় সুযোগ পাওয়ায় খুশি সকলেই।  অনন্যা মজুমদার।

Advertisement
সম্পর্কিত সংবাদ