Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মাতৃমৃত্যুর হার কমল বাংলায়, প্রকাশিত কেন্দ্রীয় সমীক্ষার রিপোর্ট

বাংলায় মাতৃমৃত্যুর হার কমল। কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় সমীক্ষা রিপোর্ট ‘স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম’ (এসআরএস) বুলেটিন। সেপ্টেম্বর ২০২৫-এ প্রকাশিত সেই বুলেটিনে তুলে ধরা হয়েছে ২০২১-২৩ পর্বে সারা দেশে মাতৃমৃত্যুর হার বা ম্যাটারন্যাল মর্টালিটি রেট (এমএমআর)।

মাতৃমৃত্যুর হার কমল বাংলায়, প্রকাশিত কেন্দ্রীয় সমীক্ষার রিপোর্ট
  • ৩০ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলায় মাতৃমৃত্যুর হার কমল। কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় সমীক্ষা রিপোর্ট ‘স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম’ (এসআরএস) বুলেটিন। সেপ্টেম্বর ২০২৫-এ প্রকাশিত সেই বুলেটিনে তুলে ধরা হয়েছে ২০২১-২৩ পর্বে সারা দেশে মাতৃমৃত্যুর হার বা ম্যাটারন্যাল মর্টালিটি রেট (এমএমআর)। এর আগে ২০২৫ সালের জুনে প্রকাশিত হয়েছিল আগের এসআরএস বুলেটিন। সেখানে তুলে ধরা হয়েছিল ২০২০-২২ পর্বে দেশের গড় মাতৃমৃত্যুর হার এবং বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা পরিসংখ্যান। 

Advertisement

জুন ২০২৫-এ প্রকাশিত এসআরএস বুলেটিনে বাংলায় মাতৃমৃত্যুর হার ছিল ১০৫। সেপ্টেম্বর ২০২৫-এ প্রকাশিত রিপোর্টে তা কমে হয়েছে ১০৪। প্রসঙ্গত, প্রতি এক লক্ষ প্রসবে কতজন মায়ের মৃত্যু হয়েছে, সেই হারকে এমএমআর বলে চিহ্নিত করা হয়। বাংলায় মাতৃমৃত্যুর হার সামান্য কমলেও জাতীয় গড়ের প্রেক্ষিতে অবস্থা মোটেই নিশ্চিন্ত রাখতে পারছে না স্বাস্থ্যকর্তাদের। কারণ, জুন ২৫ এবং সেপ্টেম্বর ২৫—দুই এসআরএস বুলেটিনেই দেখা গিয়েছে, মাতৃমৃত্যুর জাতীয় গড় হল ৮৮। যা বাংলার মাতৃমৃত্যুর হারের তুলনায় অনেকটাই কম। 
স্বাস্থ্যভবনের পদস্থ কর্তাদের দাবি, যথারীতি এসআরএস-এ দু’বছরের পুরনো হিসেব দিয়ে এমএমআর নির্ধারণ করা হয়েছে। এরপর বহু পরিবর্তন হয়েছে। মাতৃমৃত্যু কমাতে স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিক নির্দেশগুলি লাগু হওয়ার পর পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। তাঁদের দাবি, ২০২৫ সালের অভ্যন্তরীণ রিপোর্ট অনুযায়ী এখন বাংলায় এমএমআর ৭০-এর ঘরে। এদিকে, যথারীতি প্রতিবারের মতো এবারেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্য সূচকে সেরার জায়গা ধরে রেখেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলি। তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও কেরলে মাতৃমৃত্যুর হার হল যথাক্রমে ৫৯, ৬৮, ৩৫, ৩০ এবং ৩০।

Advertisement
সম্পর্কিত সংবাদ