Bartaman Logo
৭ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

দিল্লি বিমানবন্দরে গ্রেপ্তার ভুয়ো চিকিৎসক সিন্ডিকেটের মাস্টারমাইন্ড

ভুয়ো চিকিৎসক সিন্ডিকেটের মাস্টারমাইন্ড সাইদুল হককে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করল পুলিশ। তার বিরুদ্ধে লুক আউট নোটিশ আগেই জারি হয়েছিল।

দিল্লি বিমানবন্দরে গ্রেপ্তার ভুয়ো চিকিৎসক সিন্ডিকেটের মাস্টারমাইন্ড
  • ৭ অক্টোবর, ২০২৬ ০০:৩৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ভুয়ো চিকিৎসক সিন্ডিকেটের মাস্টারমাইন্ড সাইদুল হককে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করল পুলিশ। তার বিরুদ্ধে লুক আউট নোটিশ আগেই জারি হয়েছিল। আজ, মঙ্গলবার সে দিল্লি বিমানবন্দরে পৌঁছতেই পুলিশের কাছে খবর যায়। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে দুবাইয়ে গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত  সাইদুল। এদিন সেখান থেকে দিল্লি ফেরার পর বিমানবন্দরেই তাকে আটক করা হয়।

Advertisement

আজ, মঙ্গলবার রাত সাড়ে ১১টার ফ্লাইটে দিল্লি থেকে তাকে নিয়ে পুলিশ কলকাতার উদ্দেশে রওনা দিয়েছে। বর্ধমানের নবাবহাট এলাকার  নার্সিংহোমে  চার বছরের এক শিশুর ফাইমোসিস অপারেশন করেছিল  সাইদুল।  অস্ত্রোপচারের পরই শিশুটির মৃত্যু হয়। তারপরেই তার ভুয়ো রেজিস্ট্রেশনের বিষয়টি  বিষয়টি সামনে আসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ