Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১৩, আহত ৩০

ভয়াবহ বিস্ফোরণ পাকিস্তানের ডেরা ইসমাইল খান জেলার পুলিশের একটি চেকপোস্টে। বিস্ফোরক বোঝাই একটি গাড়ি সজোরে এসে ধাক্কা মারে বলে জানা গিয়েছে

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১৩, আহত ৩০
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ২০:১২
Prefer us on Google

ইসলামাবাদ, ২৬ সেপ্টেম্বর: ভয়াবহ বিস্ফোরণ পাকিস্তানের ডেরা ইসমাইল খান জেলার পুলিশের একটি চেকপোস্টে। বিস্ফোরক বোঝাই একটি গাড়ি সজোরে এসে ধাক্কা মারে বলে জানা গিয়েছে। এই ঘটনায় মৃতু হয় অন্তত ১৩ জনের। আহত হন ৩০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় উদ্ধারকারী দল। শুরু হয় উদ্ধারকাজ। এরপর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান তাঁরা। 

Advertisement

জানা গিয়েছে, বিস্ফোরণের জেরে চেকপোস্টের একটি বড়ো অংশ ধ্বংস হয়ে গিয়েছে। পাশাপাশি কাছের একটি বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। এই আত্মঘাতী বোমা হামলায় আবগারি ও শুল্ক বিভাগের ছয়জন কর্মকর্তা, দুইজন পুলিশ, দুইজন নারী ও দুইজন শিশুসহ মোট ১৩ জন নিজেদের প্রাণ হারিয়েছেন। হামলাটির দায় স্বীকার করেছে পাকিস্তানি তালিবান বা তেহরিক-ই-তালিবান পাকিস্তান অর্থাৎ টিটিপি। এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে সংগঠনটি। গত কয়েক বছরে পাকিস্তানে জঙ্গি হামলার ঘটনা অনেকটাই বেড়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে বহু হামলার দায় স্বীকার করেছে টিটিপি এবং বালুচিস্তানে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালুচ লিবারেশন আর্মি। আফগানিস্তানের মাটি ব্যবহার করে টিটিপি সদস্যরা একাধিকবার হামলা চালাচ্ছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে পাকিস্তান। পাশাপাশি সীমান্তপারের হামলা রুখতে কাবুলের কাছে একাধিকবার আবেদন জানিয়েছে ইসলামাবাদ। যদিও আফগান কর্তৃপক্ষ সেই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে অন্য দেশের বিরুদ্ধে হামলার জন্য তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হয় না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ