বেজিং, ২৩ মে: চীনে ভয়াবহ খনি দুর্ঘটনা। দেশের উত্তরাঞ্চলের একটি কয়লা খনিতে বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ৯০ জন। আরো শতাধিক শ্রমিক ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছেন। তাঁদের অনেকে জখম। এমনকী অনেকে বেঁচে নেই বলেও আশঙ্কা করা হচ্ছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ।

চীনের প্রধান কয়লা খনি অঞ্চল শানসি প্রদেশ। এটি আয়তনে গ্রিসের থেকেও বড়। এখানে প্রায় ৩ কোটি ৪০ লক্ষ মানুষের বসবাস। গত বছর শুধুমাত্র শানসির খনিগুলি থেকে ১৩ লক্ষ কোটি টন কয়লা উত্তোলন করা হয়েছে। যা চীনের মোট উৎপাদনের এক তৃতীয়াংশ।
জানা গিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ চাংঝি শহরের লিউশেনিউ খনিতে বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার সময় খনিটিতে ২৪৭ শ্রমিক ছিলেন। তাঁদের মধ্যে কমপক্ষে ৯০ জন বেঁচে নেই বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানোর জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। নিখোঁজদের উদ্ধারে যাতে কোনো খামতি না থাকে, তা নিশ্চিত করার উপরে জোর দিয়েছেন তিনি। দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন জিনপিং। কোনো অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার আশ্বাস দিয়েছেন তিনি।