Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মানচিত্র বিতর্ক: মমতার চাপে রির্পোট সংশোধন নীতি আয়োগের

‘সামারি রিপোর্ট ফর দি স্টেট অব ওয়েস্ট বেঙ্গল’ নামাঙ্কিত নীতি আয়োগের রিপোর্টের প্রচ্ছদে বিহারের মানচিত্রকে পশ্চিমবঙ্গের বলে তুলে ধরা হয়েছিল।

মানচিত্র বিতর্ক: মমতার চাপে রির্পোট সংশোধন নীতি আয়োগের
  • ১২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘সামারি রিপোর্ট ফর দি স্টেট অব ওয়েস্ট বেঙ্গল’ নামাঙ্কিত নীতি আয়োগের রিপোর্টের প্রচ্ছদে বিহারের মানচিত্রকে পশ্চিমবঙ্গের বলে তুলে ধরা হয়েছিল। বাংলার এই সম্মানহানির বিরুদ্ধে সরব হয়ে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান সুমন কে বেরিকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। অবিলম্বে ক্ষমা চেয়ে সংশোধনী প্রকাশের দাবি করেছিলন তিনি। মমতার চাপেই ভুল স্বীকার করে নিতে বাধ্য হল নীতি আয়োগ। সেই সঙ্গে নতুন করে সংশোধিত রিপোর্ট প্রকাশ করল নীতি আয়োগ। সেই সঙ্গে রিপোর্টের প্রচ্ছদে থাকা মানচিত্র বদল করে পশ্চিমবঙ্গের মানচিত্র ব্যবহার করে ফের রিপোর্টটি প্রকাশ করেছে নীতি আয়োগ।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ