Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মন্তেশ্বরে বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ

রবিবার মন্তেশ্বরে ডিওয়াইএফের এরিয়া যুব সম্পাদক সৈকত ঘোষ সহ বিজেপি ও সিপিএম ছেড়ে দুই শতাধিক কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

মন্তেশ্বরে বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ
  • ১৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কালনা: রবিবার মন্তেশ্বরে ডিওয়াইএফের এরিয়া যুব সম্পাদক সৈকত ঘোষ সহ বিজেপি ও সিপিএম ছেড়ে দুই শতাধিক কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন ২১ জুলাইয়ের সমাবেশকে সামনে রেখে শাসকদলের কর্মী সম্মেলনে এই যোগদান করানো হয়। উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, ব্লক তৃণমূল সভাপতি কুমারজিৎ পান, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রতিমা সাহা প্রমুখ।

Advertisement

তৃণমূলে যোগ দিয়ে সৈকত বলেন, দরিদ্র নিপীড়িত মানুষের পাশে থাকাই বামপন্থার মূল কথা। মুখ্যমন্ত্রী দরিদ্র মানুষের কথা ভেবে একের পর এক জনমুখী প্রকল্প এনে মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমি মনে করি, তিনিই প্রকৃত বামপন্থী। মানুষের পাশে থেকে কাজ করার জন্য তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি। 
আহমেদ সাহেব বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হতে এদিন সিপিএম ও বিজেপি ছেড়ে বহু পরিবার তৃণমূলে যোগ দিয়েছে। আগামী দিনে আরও মানুষ যোগ দেওয়ার জন্য যোগাযোগ করছে। সিপিএমের মন্তেশ্বর এরিয়া কমিটির সম্পাদক ওসমান গনি বলেন, সৈকতকে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ