Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সুনীলকে রেখেই দল ঘোষণা মানোলোর

বর্ষীয়ান সুনীল ছেত্রীর উপর বিশেষ আস্থা রয়েছে ভারতের কোচ মানোলো মার্কুয়েজের। তিনি কিছুতেই বুঝতে পারছেন না যে, চল্লিশ পেরনো স্ট্রাইকারকে দলে রাখলে ভারতীয় ফুটবল এক পা’ও এগবে না।

সুনীলকে রেখেই দল ঘোষণা মানোলোর
  • ৮ মে, ২০২৫ ০৪:০১
Prefer us on Google

নয়াদিল্লি: বর্ষীয়ান সুনীল ছেত্রীর উপর বিশেষ আস্থা রয়েছে ভারতের কোচ মানোলো মার্কুয়েজের। তিনি কিছুতেই বুঝতে পারছেন না যে, চল্লিশ পেরনো স্ট্রাইকারকে দলে রাখলে ভারতীয় ফুটবল এক পা’ও এগবে না।  বুধবার এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের জন্য ২৮ জন ফুটবলারের নাম ঘোষণা করলেন স্প্যানিশ কোচ। সেই দলে রাখা হয়েছে সুনীলকে! ঘোষিত দলে জায়গা হয়নি গুরপ্রীত সিং সান্ধুর। তবে দীর্ঘদিন বাদে কাশ্মীর থেকে কোনও ফুটবলার জাতীয় দলে ডাক পেলেন। ক্লাব ফুটবলে মোহন বাগানে খেলা সুহেল ভাটকে দলে রেখেছেন ভারতীয় কোচ। আগামী ১০ জুন হংকংয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে ব্লু টাইগার্সরা। তার আগে ১৮ মে কলকাতায় শুরু প্রস্তুতি শিবির। কলকাতায় শিবির ১৮ মে থেকে। সেখান থেকেই ব্যাঙ্কক উড়ে যাবে দল। ৪ জুন থাইল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলে টিম ইন্ডিয়া পৌঁছবে হংকং।   

Advertisement

২০২৭ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের খেলায় ভারত রয়েছে গ্রুপ সি’তে। এই পর্বে মানোলো ব্রিগেডের প্রতিপক্ষ বাংলাদেশ, হংকং এবং সিঙ্গাপুর। হোম ও অ্যাওয়ে ভিত্তিতে হবে ম্যাচ। ইতিমধ্যেই বাংলাদেশের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলে ফেলেছেন মনবীর, লিস্টনরা। সেই খেলা গোলশূন্য ড্র হয়েছে। জুনের ফিফা উইন্ডোতে এবার ভারতের প্রতিপক্ষ হংকং। মূলপর্বের ছাড়পত্র আদায় নিশ্চিত করতে অবসর ভাঙিয়ে জাতীয় দলে ফেরানো হয়েছে সুনীলকে। বাংলাদেশের বিরুদ্ধে তেমন কার্যকর ভূমিকায় দেখা যায়নি সুনীলকে। স্প্যানিশ কোচের জমানায় দেশের ফুটবল এক কদম এগয়নি। বরং ফিফা র‌্যাঙ্কিংয়ে ১২৭ নম্বরে নামায় বেড়েছে লজ্জা। আগামী দু’টি ম্যাচ তাই কোচের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় ফুটবল মহলে খবর, হংকং ম্যাচের পরেই দায়িত্ব ছাড়তে পারেন মানোলো মার্কুয়েজ।  

Advertisement
সম্পর্কিত সংবাদ