• মনিপাল হাসপাতালের উদ্যোগে মনিপাল অর্গ্যান শেয়ারিং অ্যান্ড ট্রান্সপ্ল্যান্ট (মোস্ট) এর তত্ত্বাবধানে কলকাতায় অনুষ্ঠিত হল ‘অরগ্যান ডোনেশন সামিট ২০২৫’। দুইদিন ব্যাপী এই সম্মেলনে দেশ-বিদেশের চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরা অংশ নেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গ্যানাইজেশনের ডিরেক্টর ডাঃ অনিল কুমার। উপস্থিত ছিলেন ডাঃ অবনীশ শেঠ, ডাঃ ফিলিপ থমাস এবং ডাঃ অয়নাভ দেবগুপ্ত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৬০ জনেরও বেশি সিনিয়র বিশেষজ্ঞ ৯টি অ্যাকাডেমিক সেশনে অংশ নিয়েছেন। পূর্ব ভারতের অঙ্গদানের পরিবেশ আরও শক্তিশালী করা ও সচেতনতা বৃদ্ধি করাই এই সমাবেশের লক্ষ্য ছিল। সম্প্রতি নয়া দিল্লিতে মনিপাল হাসপাতাল দ্বারকায় এশিয়ার মধ্যে সর্বপ্রথম হৃদযন্ত্র থেমে যাওয়ার পরেও তা দান করা সম্ভব হয়েছে। নর্মোথারমিক রিজিওনাল পারফিউশন প্রযুক্তি ব্যবহার করে স্বল্পব্যয়ের দেশীয় হাইব্রিড একমোর মাধ্যমেই এই অসাধ্যসাধন হয়, যা ভারতের অঙ্গদান ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক।



