বরোদা: পর পর পাঁচটা ম্যাচ জিতে আগেই মহিলাদের প্রিমিয়ার লিগের প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে গত দু’টি ম্যাচে হেরে স্মৃতি মান্ধানারা কিছুটা চাপে। এই আবহে বৃহস্পতিবার আরসিবি নামছে উত্তরপ্রদেশ ওয়ারিয়র্জের বিরুদ্ধে। পয়েন্ট তালিকায় এখন সবার শেষে রয়েছে উত্তর প্রদেশ (৬টি ম্যাচে ৪ পয়েন্ট)। সেই সুযোগ কাজে লাগিয়ে জয়ের সরণিতে ফিরতে মরিয়া রিচা ঘোষরা। এই ম্যাচ জিতলে আবার সরাসরি ফাইনালে ওঠার টিকিটও হবে পাকা। তাই মান্ধানাদের চোখ শুধু জেতায় নয়, ফাইনালেও।



