Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার টি-২০ সিরিজ জয় মান্ধানাদের

অবশেষে প্রতীক্ষার অবসান। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার টি-২০ সিরিজে জয়ের স্বাদ পেল ভারতীয় মহিলা দল।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার টি-২০ সিরিজ জয় মান্ধানাদের
  • ১১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ম্যাঞ্চেস্টার: অবশেষে প্রতীক্ষার অবসান। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার টি-২০ সিরিজে জয়ের স্বাদ পেল ভারতীয় মহিলা দল। ওল্ড ট্রাফোর্ডে বুধবার সিরিজের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারালেন মান্ধানারা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১২৬ রান তোলে আয়োজক দেশ। জবাবে ৩ ওভার বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় হরমনপ্রীত কাউর-ব্রিগেড। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ ৩-১ ব্যবধানে পকেটে পুরল ভারতীয় মেয়েরা।

Advertisement

২০০৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টি-২০ ম্যাচ জিতেছিল ভারতীয় মহিলা দল। তারপর ঘরে-বাইরে সব সিরিজেই হেরেছে ভারত। বুধবার চাকা ঘুরল। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রান ওপেনার সোফিয়া ডাঙ্কলের (২২)। জবাবে ওপেনিং জুটিতেই ৫৬ রান তোলে টিম ইন্ডিয়া। ৩১ রান করে আউট হন শেফালি ভার্মা। অপর ওপেনার মান্ধানার সংগ্রহ ৩২।

Advertisement
সম্পর্কিত সংবাদ