Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

গ্রেপ্তারি এড়াতে হাইকোর্টে মানস

গ্রেপ্তারি এড়াতে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইয়া। বুধবার তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য।

গ্রেপ্তারি এড়াতে  হাইকোর্টে মানস
  • ২৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গ্রেপ্তারি এড়াতে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইয়া। বুধবার তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে সবংয়ের সাতবারের বিধায়ক মানসের বিরুদ্ধে! ১০ জুন সবং কেন্দ্রের বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করেছে পুলিশ। সেই মামলাতেই আগাম জামিনের আবেদন করেছেন মানস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ