Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বীরভূমে চোর সন্দেহে যুবককে গণধোলাই, জোর করে কেটে দেওয়া হল চুল!

মোবাইল চুরির অভিযোগে এক যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর। এখানেই শেষ নয়। এরপর তাঁর মাথার এক পাশ ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয়দের একাংশের বিরুদ্ধে।

বীরভূমে চোর সন্দেহে যুবককে গণধোলাই, জোর করে কেটে দেওয়া হল চুল!
  • ২৭ জুলাই, ২০২৫ ১৩:০৭
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: মোবাইল চুরির অভিযোগে এক যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর। এখানেই শেষ নয়। এরপর তাঁর মাথার এক পাশ ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। রবিবার সকালে ঘটনাটি ঘটে ইলামবাজার থানার শীর্ষা অঞ্চলের খড়ুই বাসস্ট্যান্ড সংলগ্ন সবজি বাজারে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খড়ুই এলাকায় সপ্তাহে দু’দিন— বৃহস্পতিবার ও রবিবার হাট বসে। সেইমতো এদিনও হাট বসেছে। কিন্তু জমজমাট হাটের ভিড়ে এক সবজি বিক্রেতার মোবাইল চুরি করে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। কিন্তু অন্যান্য বিক্রেতারা তাকে হাতেনাতে ধরে ফেলেন। এরপর অভিযুক্তকে বিদ্যুৎ খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করা হয়। এমনকি, যুবকের মাথার এক পাশ ন্যাড়া করে দেওয়া হয় বলেও অভিযোগ। খবর পেয়ে জয়দেব ফাঁড়ির পুলিস ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ