লন্ডন: সম্প্রতি আর্সেনাল ম্যাচের পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ রুবেন আমোরিম বলেছিলেন, ‘আমরা বিশ্বের যে কোনও টিমকে হারাতে পারি।’ বুধবার রাতে ম্যান ইউ দেখিয়ে দিল, তারা যে কোনও টিমের কাছে হারতেও পারে। অ্যাওয়ে ম্যাচে ইংল্যান্ডের চতুর্থ ডিডিশনের ক্লাব গ্রিমসবি টাউনের কাছে হেরে লিগ কাপ থেকে ছিটকে গেল ম্যান ইউ। নির্ধারিত সময়ে স্কোরলাইন ২-২ থাকায় ম্যাচ গড়ায় টাই-ব্রেকারে। এই পর্বে ২৬ শটের ম্যারাথন লড়াইয়ের পর ১২-১১ ব্যবধানে বাজিমাত করে গ্রিমসবি টাউন। এমন লজ্জার পর সমর্থকদের কাছে ক্ষমা চান কোচ আমোরিম।



