ধূপগুড়ি: এগারো বছরের কিশোরীকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্তের ফাঁসির নির্দেশ দিল আদালত। আজ, বুধবার জলপাইগুড়ির বিশেষ পকসো আদালতের বিচারক রিণ্টু শূর ওই সাজা ঘোষণা করেন।
ধূপগুড়ি: এগারো বছরের কিশোরীকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্তের ফাঁসির নির্দেশ দিল আদালত। আজ, বুধবার জলপাইগুড়ির বিশেষ পকসো আদালতের বিচারক রিণ্টু শূর ওই সাজা ঘোষণা করেন।
২০২৩ সালের ২৯ সেপ্টেম্বরের ঘটনা। সাজাপ্রাপ্ত যুবক নিহত কিশোরীর প্রতিবেশী। তার বাড়িতে জল আনতে গিয়েছিল ওই কিশোরী। তাকে ধর্ষণের পর খুন করে অভিযুক্ত। এরপর দেহ বস্তায় ভরে সাইকেলে করে নিয়ে এসে ডুড়ুয়া নদীতে ফেলে দেয়। পরে দেহ উদ্ধার হয়। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। এদিন অভিযুক্তের ফাঁসির সাজা হওয়ায় খুশি নিহত কিশোরীর পরিবার। আদালত চত্বরে দাঁড়িয়ে কেঁদে ফেলেন নিহত কিশোরীর বাবা মা।