Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সহজ জয়ে শীর্ষে ম্যান সিটি, পিছিয়ে পড়েও ড্র চেলসির

প্রিমিয়ার লিগে জয়ের ধারা বজায় রাখল ম্যাঞ্চেস্টার সিটি। শনিবার ঘরের মাঠ এতিহাদ স্টেডিয়ামে ওয়েস্ট হ্যামকে ৩-০ গোলে হারাল পেপ গুয়ার্দিওলা ব্রিগেড।

সহজ জয়ে শীর্ষে ম্যান সিটি, পিছিয়ে পড়েও ড্র চেলসির
  • ২১ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিউকাসল- ২      :          চেলসি- ২
ম্যান সিটি- ৩      :     ওয়েস্ট হ্যাম- ০

Advertisement

লন্ডন: প্রিমিয়ার লিগে জয়ের ধারা বজায় রাখল ম্যাঞ্চেস্টার সিটি। শনিবার ঘরের মাঠ এতিহাদ স্টেডিয়ামে ওয়েস্ট হ্যামকে ৩-০ গোলে হারাল পেপ গুয়ার্দিওলা ব্রিগেড। ম্যাচে জোড়া গোল আর্লিং হালান্ডের। এছাড়া স্কোরশিটে নাম তোলেন তিজানি রেইডার্স। এই জয়ের সুবাদে ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে উঠে এল ম্যান সিটি। এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নামল আর্সেনাল।
দিনের অপর ম্যাচে ২০ মিনিটের মধ্যে দু’গোলে পিছিয়ে পড়েও হার বাঁচাল চেলসি। শনিবার প্রিমিয়ার লিগে অ্যাওয়ে ম্যাচে নিউকাসলের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল এনজো মারেস্কা-ব্রিগেড। ম্যাচে ‘দ্য ব্লুজ’এর হয়ে জাল কাঁপান রেসে জেমস ও হোয়াও পেড্রো। নিউকাসলের হয়ে জোড়া লক্ষ্যভেদ নিক ওল্টমেডের। ১৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানেই রইল চেলসি।
এদিকে, কোচ আর্নে স্লটের সঙ্গে সমস্যায় জেরে লিভারপুলের প্রথম একাদশে জায়গা হারিয়েছিলেন মো সালাহ। তার জেরে বেশ কিছু মন্তব্য করেন মিশরের তারকা। যা খুব একটা ভালো চোখে নেননি ক্লাব কর্তারা।  তবে ভুল শুধরে সতীর্থদের কাছে ক্ষমা চেয়ে নিলেন সালাহ।

Advertisement
সম্পর্কিত সংবাদ