Bartaman Logo
৫ জুলাই, ২০২৬

হাওয়ার তীব্র ঝাপটায় ৫০ ফুট উড়ে গেল মানুষ

ঝড়ের ঝাপটায় শূন্যে উড়ছে মানুষ। বেশ কিছুটা ওড়ার পর আছড়ে পড়লেন মাটিতে। উত্তরপ্রদেশে বুধবারের রাতের বিধ্বংসী ঝড়ে এমনই ভয়াবহ ঘটনা ক্যামেরায় ধরা পড়েছে।

হাওয়ার তীব্র ঝাপটায় ৫০ ফুট উড়ে গেল মানুষ
  • ১৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: ঝড়ের ঝাপটায় শূন্যে উড়ছে মানুষ। বেশ কিছুটা ওড়ার পর আছড়ে পড়লেন মাটিতে। উত্তরপ্রদেশে বুধবারের রাতের বিধ্বংসী ঝড়ে এমনই ভয়াবহ ঘটনা ক্যামেরায় ধরা পড়েছে। বেরিলি জেলার ভামোরা থানা এলাকার এই ঘটনার কয়েক সেকেন্ডের ভিডিয়ো দেখে আঁতকে উঠেছে সবাই। সেখানে এক ব্যক্তিকে শূন্যে প্রায় ৩০-৪০ ফুট উঁচুতে ৫০ ফুট দূরে গিয়ে আছড়ে পড়লেন। বরাতজোরে প্রাণে বেঁচেছেন তিনি।  জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম ননহে মিয়া। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর দু’টি হাত ও পা ভেঙে গিয়েছে। হাসপাতালের বেডে শুয়ে তিনি জানিয়েছেন, প্রায় ৩০-৪০ ফুট উপরে উঠে গিয়েছিলাম। কোথায় গিয়ে পড়েছি আর মনে নেই।’ জানা গিয়েছে, ঝড় থেকে বাঁচতে ননহে একটি দড়ি শক্ত করে ধরেছিলেন। হঠাৎ করেই যে জায়গায় দড়িটি বাঁধা ছিল সেটিও উড়ে চলে যায়। তার জেরেই ননহে ছিটকে গিয়ে পড়েন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ