Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মমতার সুপ্রিম কোর্টে যাওয়া এক কার্যকরী উদ্যোগ, প্রশংসায় পঞ্চমুখ মানিক সরকার

মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে যেভাবে সওয়াল করেছেন, তার ভূয়সী প্রশংসা করলেন বর্ষীয়ান সিপিএম নেতা তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যকরী উদ্যোগ নিয়েছেন।

মমতার সুপ্রিম কোর্টে যাওয়া এক কার্যকরী উদ্যোগ, প্রশংসায় পঞ্চমুখ মানিক সরকার
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে যেভাবে সওয়াল করেছেন, তার ভূয়সী প্রশংসা করলেন বর্ষীয়ান সিপিএম নেতা তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যকরী উদ্যোগ নিয়েছেন।

Advertisement

প্রসঙ্গত, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে মমতা যে বক্তব্য রেখেছেন, তা গোটা দেশে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এসআইআর প্রক্রিয়ায় সাধারণ মানুষের স্বার্থে দেশের শীর্ষ আদালতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে কুর্নিশ জানিয়েছেন দেশের একঝাঁক রাজনৈতিক ব্যক্তিত্ব। এর আগে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, শিবসেনা (উদ্ধব) দলের প্রিয়ঙ্কা চতুর্বেদি, সিপিআই (এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, স্বনামধন্য অভিনেতা কমল হাসানসহ বহু ব্যক্তি মমতার লড়াইকে স্যালুট জানিয়েছেন। 
আর এবার দেখা গেল, সিপিএমের উল্লেখযোগ্য মুখ মানিক সরকার সরাসরি মমতার লড়াইকে কুর্নিশ জানালেন। রবিবার একটি কর্মসূচির ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে মানিকবাবু বলেন, এসআইআর প্রক্রিয়ায় মূল সমস্যা ৬-৭টি পয়েন্টে সুপ্রিম কোর্টে তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলব, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি কার্যকরী উদ্যোগ। এখন দেখা যাক ভবিষ্যতে কী দাঁড়ায়। তবে ওঁর আরো আগে যাওয়া উচিত ছিল। দেরিতে হলেও এসআইআর নিয়ে প্রতিবাদটা মমতা যেভাবে করার চেষ্টা করেছেন, কোর্টে যেভাবে গিয়ে দাঁড়িয়েছেন, সেটা আমি খাটো করে দেখতে চাই না।
মানিকের বক্তব্যের ভিডিয়ো তুলে ধরে পশ্চিমবঙ্গের সিপিএম নেতাদের খোঁচা দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর যুদ্ধের প্রশংসা করেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। আলিমুদ্দিন স্ট্রিট সেটা শুনতে পাচ্ছে কি?  ফাইল চিত্র

সম্পর্কিত সংবাদ