Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নিজের গাড়ি নেই, লোকাল বাসের যাত্রী মমতার মন্ত্রী!

কলকাতায় লোকাল বাসে যাতায়াত করছেন মন্ত্রী বিরবাহা হাঁসদা। গাড়ি না থাকায় সাধারণ মানুষের সঙ্গে দেখা হচ্ছে। বিস্তারিত পড়ুন।

নিজের গাড়ি নেই, লোকাল বাসের যাত্রী মমতার মন্ত্রী!
  • ৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রাহুল চক্রবর্তী, কলকাতা: খাস কলকাতায় এক যাত্রীকে লোকাল বাসে হঠাৎ দেখে তাজ্জব হয়ে গেলেন বাকি যাত্রীরা। ধেয়ে এল প্রশ্ন, আপনি তো মন্ত্রী ছিলেন? যাত্রীর হাসিমুখে উত্তর, হ্যাঁ! এ দেখে ওই বাসের অন্য যাত্রীদের কেউ কেউ রীতিমতো গল্প জুড়ে দিলেন। কেউ আবার তুললেন সেলফি। 

Advertisement

তিনি বিরবাহা হাঁসদা। সাঁওতালি চলচ্চিত্র জগৎ থেকে রাজনীতির ময়দানে পা রাখেন ২০২১ সালে। সেবার বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম আসন থেকে তিনি নির্বাচিত হন। প্রথমবারের বিধায়ককে মন্ত্রীর চেয়ারেও বসার সুযোগ করে দেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সরকারে বন এবং স্বনির্ভর দপ্তরের মন্ত্রী ছিলেন বিরবাহা। ওইসঙ্গে তৃণমূলের এসসি, এসটি সেলের সংগঠনের কাজও তিনি দেখতেন। আদিবাসী সমাজের কাছে বার্তা পৌঁছে দিতে দলের সাংগঠনিক কাজে বিরবাহাকে রাজ্যের বিভিন্ন প্রান্তে পাঠিয়েছিলেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি রাজ্যের বাইরেও প্রতিনিধি দলের সদস্য হিসাবে তাঁকে পাঠিয়েছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু এতসব ঘটনার পরেও তাঁর কোনো গা঩ড়ি নেই। এই বাস্তবটা সামনে এল রাজ্যে পালাবদলের পরই। যখন সরকারে ছিলেন, তখন মন্ত্রী হিসাবে গাড়ি পেতেন। সেই সুবাদে ওই গা঩ড়িতে চড়েই বিভিন্ন প্রশাসনিক কাজে যেতেন বিরবাহা। কিন্তু এখন দেখা গেল রাজ্যের প্রাক্তন মন্ত্রী লোকাল বাসের সওয়ার।
ঘটনাটি সামনে আসে গত শুক্রবার। কালীঘাটে বৈঠক ডেকেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন দেখা যায় লোকাল বাসে চেপে ‘দিদির বাড়ির’ বৈঠকে যাচ্ছেন বিরবাহা। তাঁর বক্তব্য, দলীয় কর্মসূচি, মাকে ডাক্তার দেখানো কিংবা বিভিন্ন কাজে আমাকে কলকাতায় আসতে হয়। আমি তো ট্রেনে চেপেই ঝাড়গ্রাম থেকে কলকাতায় আসছি। আবার মেট্রো করে কিংবা বাসে চেপে কালীঘাটে দিদির বাড়ির বৈঠকে যাচ্ছি। পথ চলতি সাধারণ মানুষের সঙ্গে দেখা হচ্ছে। কত কথা হচ্ছে।
এরমধ্যে অন্য এক ঘটনার কথাও শোনালেন তিনি। বিরবাহার কথায়, কলকাতা উত্তর শহরতলিতে একজনের বাড়িতে গিয়েছিলাম। সেখানে কাজ শেষ হওয়ার পর অ্যাপ ক্যাব বুক করি। কিন্তু ৩০ মিনিট ধরে অ্যাপ ক্যাব আসছিল না। তাই অ্যাপ ক্যাব ছেড়ে রিকশ করে গলি থেকে বড়ো রাস্তায় উঠেছিলাম। তখন রিকশাচালক বন্ধুও আমাকে বলে ওঠেন, আপনাকে অনেকবার টিভিতে দেখেছি।
এরই মধ্যে আবার এমন ঘটনাও ঘটেছে, সরকারি বাসে কনডাক্টর তাঁর থেকে ভাড়াই নেননি। বিরবাহার দাবি, আমি বাস ভাড়া দিতে সমর্থ। স্বভাবতই টিকিট কাটতে চেয়েছিলাম। কিন্তু উনি তা নেননি।
এত সবের পর প্রশ্ন একটাই—পাঁচবছর মন্ত্রী থাকলেন। তবু আপনার কোনো গাড়ি নেই! লোকাল বাসে যাতায়াত করতে হচ্ছে? বিরবাহার উত্তর, গাড়ি থাকলে তো ভালোই হত। কিন্তু নেই। কী আর করা যাবে? এই বেশ ভালো আছি।

সম্পর্কিত সংবাদ