Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ মমতার দুর্গাপুজো বৈঠক

আজ, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুর্গাপুজোর প্রস্তুতি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য প্রশাসনের কর্তা, বিভিন্ন দপ্তরের আধিকারিক, পুলিস প্রশাসনের পদস্থ অফিসার এবং পুজো উদ্যোক্তারা থাকবেন বৈঠকে।

আজ মমতার দুর্গাপুজো বৈঠক
  • ৩১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুর্গাপুজোর প্রস্তুতি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য প্রশাসনের কর্তা, বিভিন্ন দপ্তরের আধিকারিক, পুলিস প্রশাসনের পদস্থ অফিসার এবং পুজো উদ্যোক্তারা থাকবেন বৈঠকে। দুর্গাপুজোর ক্ষেত্রে নির্দিষ্ট কিছু গাইডলাইন, প্রতিমা বিসর্জন, কার্নিভালের নির্ঘণ্ট জানানো হবে। সেইসঙ্গে ঘোষণা হবে ক্লাবগুলির আর্থিক অনুদানের পরিমাণ। গতবছর ক্লাব প্রতি ৮৫ হাজার টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবছর তা হবে এক লক্ষ টাকা। ফোরাম ফর দুর্গোৎসবের সাধারণ সম্পাদক শাশ্বত বসু বলেন, মুখ্যমন্ত্রীর কাছে আমাদের চাওয়ার কিছু নেই। রাজ্যে প্রায় ৪০ হাজার পুজো কমিটি রয়েছে। সবার পাশে আছেন মুখ্যমন্ত্রী।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ