প্রেমের সম্পর্ক মানতে না পেরে প্রেমিক ও তাঁর বাবাকে নগ্ন করে ঘোরাল প্রেমিকার বাবা!
  • ২৬ অক্টোবর, ২০২৬ ১২:৫৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এ যেন কোনো সিনেমার অংশ। মেয়ের সঙ্গে সম্পর্কের কথা জানতে পারেন বাবা। এরপরেই প্রেমিক ও বাবাকে নগ্ন করে রাস্তায় ঘোরানোর অভিযোগ প্রেমিকার বাবার বিরুদ্ধে। যে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বেহালার শোরশুনার এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে,  আজকের দিনে দাঁড়িয়েও কীভাবে সম্ভব এই ধরনের ঘটনা? তাও আবার খাস কলকাতার বুকে?

Advertisement

অভিযোগ, গতকাল রাতে তাঁদের তরুণীর বাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর চলে ব্যপক মারধর। প্রেমিকের বাবাকে দেওয়া তিনটে শর্ত। প্রথম শর্ত, হয় ছেলেকে গুলি করতে হবে। দ্বিতীয় শর্ত, নয়তো ছুরি দিয়ে কোপাতে হবে এবং তৃতীয় শর্ত ছিল, ধর্ষণ এর মামলায় ফাঁসানো হবে। এর মধ্য়ে কোনো শর্তই না মানলে নগ্ন হয়ে রাস্তায় ঘুরতে বলা হয়। প্রেমিক ও তাঁর বাবা শেষমেশ সেই রাস্তাই বেছে নিতে বাধ্য হন। 
মারধর সহ তাঁদের নগ্ন করে ঘোরানোর পাশাপাশি আর্মস দেখিয়ে ভয়ও দেখানো হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শোরশুনা থানার পুলিশ। এরপরে প্রেমিকার বাবা ও মামাকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে।