Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আন্তর্জাতিক হকার দিবসে বাংলার বিজেপি সরকারকে নিশানা মমতার

মঙ্গলবার ছিল আন্তর্জাতিক হকার দিবস। এই দিনে বাংলার হকারদের অবস্থা তুলে ধরে রাজ্যের বিজেপি সরকারকে নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আন্তর্জাতিক হকার দিবসে বাংলার  বিজেপি সরকারকে নিশানা মমতার
  • ২৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার ছিল আন্তর্জাতিক হকার দিবস। এই দিনে বাংলার হকারদের অবস্থা তুলে ধরে রাজ্যের বিজেপি সরকারকে নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে মমতা লিখেছেন, পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেই বিজেপি সরকার হকারদের উপর অত্যাচার চালাচ্ছে, উচ্ছেদ করছে, তাঁদের দোকান ভেঙে দিচ্ছে, তাঁদের চোখের জলকে তোয়াক্কা না করে পথে বসাচ্ছে। সেটা দেখে আমি বিস্মিত, মর্মাহত। অত্যাচারীরা এর জবাব নিশ্চয়ই পাবে। পাশাপাশি ‘হকার বন্ধুদের’ পাশে থাকার বার্তা দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি উল্লেখ করেছেন, রাস্তার হকাররা হলেন একেবারে তৃণমূল স্তরের অর্থনীতির প্রতীক। জীবিকার অধিকারে কোনো সমীক্ষা বা বিকল্প ব্যবস্থার সুযোগ না দিয়ে আকস্মিক বা খামখেয়ালি উচ্ছেদ করা সংবিধানের ২১ অনুচ্ছেদ-এর লঙ্ঘন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ