Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোট লুট-সন্ত্রাসের অভিযোগে পথে নামছেন মমতা

ধর্মতলার রানী রাসমণি অ্যাভেনিউতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেবেন তৃণমূল সুপ্রিমো।

ভোট লুট-সন্ত্রাসের অভিযোগে পথে নামছেন মমতা
  • ৩০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী দোসরা জুন, মঙ্গলবার পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন ধর্মতলার রানী রাসমণি অ্যাভেনিউতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেবেন তৃণমূল সুপ্রিমো। কর্মসূচির জন্য ইতিমধ্যেই পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, এই নির্বাচনে বিজেপি মানুষের গণতান্ত্রিক মতামতকে ভোটবাক্সে প্রতিফলিত হতে দেয়নি, ভোট লুট করেছে। এছাড়াও নির্বাচন পরবর্তী পর্যায়ে বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগও এনেছেন তিনি। তৃণমূলের কর্মী-সমর্থকদের মারধর, পার্টি অফিস দখল-ভাঙচুর এবং বহু জায়গায় বিজেপি অশান্তি বাঁধিয়েছে বলে অভিযোগ। সেই সঙ্গে গত কয়েকদিনে মিথ্যে মামলায় তৃণমূলের বহু নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে বলেও অভিযোগ। এই সামগ্রিক বিষয় নিয়ে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামার কর্মসূচি নিয়েছেন তৃণমূল নেত্রী। কলকাতা থেকে কর্মসূচি শুরু করলেও আগামীদিনে রাজ্যের অন্যান্য জেলাতেও তিনি যাবেন বলে দলীয় সূত্রে খবর। লাগাতার কর্মসূচির মাধ্যমে দলীয় কর্মীদের একত্রিত রাখা ও সংগঠনকে শক্তিশালী করার দিকে ঝাঁপাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ