ভাইফোঁটাও পালন করছেন না মমতা
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার ভাইফোঁটা পালন করছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একথা জানিয়েছেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তিনি বলেন, মমতাদি এবার ভাইফোঁটা পালন করছেন না। এর আগে বিজয়াও পালন করেননি। ভোটের পর থেকে তৃণমূলকর্মীদের উপর যে হামলা, সন্ত্রাস, পুলিশি জুলুম, মিথ্যা অভিযোগে গ্রেপ্তার চলছে, তার পরিপ্রেক্ষিতে এবার বিজয়া পালন করেননি নেত্রী। পারিবারিক কালীপুজো বন্ধ করা যায় না। তাই মায়ের পুজো করেছেন। কিন্তু ভাইফোঁটার কোনো অনুষ্ঠান করবেন না। কেউ দেখা করতে আসতে পারেন। কিন্তু ফোঁটার অনুষ্ঠান হবে না। এনিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই।

Advertisement