Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলায় ভাষা আন্দোলন শুরুর দিন বীরভূমে মমতা

‘ডাবল ইঞ্জিন’ রাজ্যে জোরকদমে চলছে বাংলাভাষী খেদাও অভিযান। তার বিরুদ্ধে ২৭ জুলাই থেকে বাংলাভাষা রক্ষার আন্দোলন শুরু করছে তৃণমূল কংগ্রেস।

বাংলায় ভাষা আন্দোলন শুরুর দিন বীরভূমে মমতা
  • ২৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘ডাবল ইঞ্জিন’ রাজ্যে জোরকদমে চলছে বাংলাভাষী খেদাও অভিযান। তার বিরুদ্ধে ২৭ জুলাই থেকে বাংলাভাষা রক্ষার আন্দোলন শুরু করছে তৃণমূল কংগ্রেস। ওইদিন রা‌঩জ্যের শাসক দলের ‘নানুর দিবস’। ওই দিনটিকেই ‘ভাষা আন্দোলনের’ সুচনার জন্য বেছে নিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। 

Advertisement

২১ জুলাইয়ের মঞ্চ থেকেই এই কর্মসূচির কথা ঘোষণা করেন তিনি। আর মঙ্গলবার মমতা বলেন, ‘আমি যেখানেই যাব ভাষাসন্ত্রাস নিয়ে সেখানেই একটা মিছিল করব।’ আগামী ২৭ ও ২৮ জুলাই বীরভূম সফরে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকের ছাড়াও একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিজেপির ভাষাসন্ত্রাসের বিরুদ্ধে সেখানে একটি মিছিল করবেন বলেও জানিয়েছেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ