Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

রেজিনগর কেন্দ্রে প্রার্থী মমতার, মরিয়া লড়াইয়ে ঝাঁপাচ্ছে ঋতব্রত শিবির

লক্ষ্য রেজিনগর! মূলত যেকোনো মূল্যে মমতা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে হারানোর কৌশল নিচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল।

রেজিনগর কেন্দ্রে প্রার্থী মমতার, মরিয়া লড়াইয়ে ঝাঁপাচ্ছে ঋতব্রত শিবির
  • ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লক্ষ্য রেজিনগর! মূলত যেকোনো মূল্যে মমতা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে হারানোর কৌশল নিচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল। আবার রেজিনগরের প্রার্থীকে জয়যুক্ত করতে কোমর বেঁধে নামছে মমতা তৃণমূল। ফলে দুপক্ষের জমজমাট লড়াইয়ে সরগরম নবাবের জেলা।

Advertisement

আগামী ৬ অক্টোবর রাজ্যে দুই প্রান্তে বিধানসভা উপনির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। নন্দীগ্রামে মমতা তৃণমূলের প্রার্থীপদ প্রত্যাহার করে নেওয়ায় সেখানে মূল লড়াই বিজেপি বনাম কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছে। যদিও সেখানে ঋতব্রত তৃণমূলের প্রার্থী থাকলেও তিনি কতটা লড়াই দিতে পারবেন, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। এই অবস্থায় মমতা ও ঋতব্রত—দুই তৃণমূলেরই ফোকাস রেজিনগর। এই বিধানসভা আসনের উপনির্বাচনে মমতা তৃণমূলের প্রার্থী রবিউল আলম চৌধুরীকে জেতাতে জোরকদমে নেমে পড়েছে কালীঘাট শিবির। মমতার নির্দেশে তৃণমূল নেত্রী উপাসনা চৌধুরী ও আলিফা আহমেদ রেজিনগরে মাটি কামড়ে পড়ে থেকে লড়াইয়ের রাস্তা প্রশস্ত করছেন। মমতা শিবিরের নেতারা কবে, কখন রেজিনগরে প্রচারে যাবেন, তার তালিকা প্রকাশ তৈরি করা হচ্ছে। প্রয়োজনবোধে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে যেতে পারেন। যদিও পরিস্থিতি এবং সবদিক দেখে নেওয়া হচ্ছে। আলিফা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী রবিউল আলম চৌধুরী রেজিনগরের পরিচিত মুখ। ফলে মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে এই কেন্দ্রে আমাদের জয় নিশ্চিত।
অন্যদিকে, রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনের দিকে বাড়তি নজর দিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। সোমবার তৃণমূল ভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক করে ভোটের রণকৌশল নির্ধারণ করেন ঋতব্রতরা। রেজিনগরের প্রচারের জন্য আখরুজ্জামান ও অপূর্ব সরকারকে আহ্বায়ক করা হয়েছে। সেখানে সর্বশক্তি দিয়ে ঝাঁপানো হবে বলে জানিয়েছেন নেতৃত্ব। তাঁদের বক্তব্য, তৃণমূলের অ্যাকাউন্ট ব্যবহারের ছাড়পত্র আমাদের হাতে নেই। তাই আর্থিক দিক থেকে একটু অসুবিধা হলেও দলের সকলে ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের প্রার্থী সফিউজ্জামান শেখকে জেতাব। 
বিধায়ক মদন মিত্র দাবি করেছেন, বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরাডুবি হয়েছে। তারপর এই উপনির্বাচনে মমতা নামক তৃণমূল কংগ্রেসের সূর্য অস্তমিত হতে চলেছে। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসই ১৯৯৮ সালের তৃণমূল কংগ্রেসের চেহারা নিতে চলেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ