Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দীঘার জগন্নাথ মন্দিরে বাড়ির গাছের আম-কাঁঠাল পাঠালেন মুখ্যমন্ত্রী

দীঘার জগন্নাথ মন্দিরে আজ, বুধবার জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। সেই উপলক্ষে তাঁর কলকাতার বাড়ির গাছের আম ও কাঁঠাল পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দীঘার জগন্নাথ মন্দিরে বাড়ির গাছের আম-কাঁঠাল পাঠালেন মুখ্যমন্ত্রী
  • ১১ জুন, ২০২৫ ১৩:০৬
Prefer us on Google

কলকাতা: দীঘার জগন্নাথ মন্দিরে আজ, বুধবার জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। সেই উপলক্ষে তাঁর কলকাতার বাড়ির গাছের আম ও কাঁঠাল পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এগুলি দুপুরের ছাপ্পান্ন ভোগে দেবতাদের জন্য নিবেদন করা হয়েছে বলে জানিয়েছে ইসকন কর্তৃপক্ষ।

Advertisement

স্নানযাত্রা অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে একে একে মন্দিরের গর্ভগৃহ থেকে বাইরে আনা হয়। মন্দিরের দক্ষিণ পাশে এক বিশেষ স্নান বেদি তৈরি করা হয়েছে। যেখানে দেবতাদের মহাস্নান সম্পন্ন হয়েছে। দেবতাদের স্নান করানো হয় ১০৮টি তীর্থের জল, পঞ্চামৃত, বিভিন্ন ফলের রস এবং অন্যান্য পবিত্র দ্রব্য দিয়ে। স্নানবিধির পর ভোগ নিবেদন করা হয় বলে জানা গিয়েছে।
এদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ভক্তরা গজ-বেশে বিভূষিত জগন্নাথ, বলদেব ও সুভদ্রাকে বিশেষ দর্শন করতে পারবেন। আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে মূর্তি দর্শন করা যাবে না। তবে মন্দির খোলা থাকবে। রথযাত্রার একদিন আগে অর্থাৎ ২৬ জুন ফের জগন্নাথ, বলদেব ও সুভদ্রার দর্শন পাবেন ভক্তরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ