Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

‘ইন্ডিয়া’ জোটকে শক্তিশালী করতে দিল্লি যাচ্ছেন মমতা-অভিষেক

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর প্রথমবার দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

‘ইন্ডিয়া’ জোটকে শক্তিশালী করতে দিল্লি যাচ্ছেন মমতা-অভিষেক
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর প্রথমবার দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিরোধী লড়াইয়ে ‘ইন্ডিয়া’ জোটকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেই দলের দুই কাণ্ডারীর এই দিল্লি সফর বলে জানা গিয়েছে। আগামী ৮ জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক হতে চলেছে। সূত্রের তার এক-দু’দিন আগে অর্থাঞ ৬ বা ৭ জুন মমতা ও অভিষেক দিল্লি রওনা হতে পারেন।  

Advertisement

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর মমতা অভিযোগ করেছিলেন, বিজেপি ভোট লুট করেছে। কীভাবে সন্ত্রাস চালিয়েছে গেরুয়া শিবির, তার কিছু তথ্যও হাজির করেন তৃণমূল নেত্রী। সেই সময় বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে মমতার পাশে দাঁড়িয়ে ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী থেকে শুরু করে দেশের বিজেপি বিরোধী রাজনৈতিক দলের প্রথম সারির নেতারা। কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যখন সোনারপুরে আক্রমণ হল, তখনও বিজেপির সমালোচনায় সরব হন সোনিয়া পুত্র রাহুল, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, অখিলেশ যাদব, তেজস্বী যাদবরা। পাশে থাকার জন্য প্রত্যেককে কৃতজ্ঞতা জানিয়েছেন অভিষেক। এরপর মমতা জানান, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে তিনি দিল্লি যাবেন। 
জানা গিয়েছে, নিট কেলেঙ্কারি, বিজেপির সন্ত্রাস সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে ৮ তারিখের বৈঠকে। বাংলায় বিজেপি কীভাবে ভোটে ষড়যন্ত্র করেছে, তা দেশের রাজধানীর বুকে তুলে ধরতে পারেন মমতা-অভিষেক। তাছাড়া, ভোট পরবর্তী বাংলায় যেসব ঘটনা ঘটছে, সেসব নিয়েও তাঁরা দিল্লিতে সরব হবেন বলে খবর। আগামী দিনে তৃণমূল কংগ্রেস কোন পথে তাদের লড়াই-আন্দোলন চালিয়ে যাবে, তার দিগনির্দেশও মিলতে পাবে মমতা-অভিষেকের এই দিল্লি সফর থেকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ