Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ব্রিটেনের নিষেধাজ্ঞার জন্য ভারতে ফেরা সম্ভব নয়: মালিয়া

ভারতে ফেরা সম্ভব নয়। কারণ, ব্রিটেনের প্রশাসন তাঁর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাপিয়েছে।

ব্রিটেনের নিষেধাজ্ঞার জন্য ভারতে ফেরা সম্ভব নয়: মালিয়া
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ভারতে ফেরা সম্ভব নয়। কারণ, ব্রিটেনের প্রশাসন তাঁর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাপিয়েছে। দাবি পলাতক শিল্পপতি বিজয় মালিয়ার। বুধবার তাঁর আইনজীবী বম্বে হাইকোর্টে এই বক্তব্য পেশ করেন। তাঁকে ‘ফেরার অর্থনৈতিক অপরাধী’ হিসাবে ঘোষণার নির্দেশকে চ্যালেঞ্জ করেন মালিয়া। আইনের সাংবিধানিক বৈধতাও নিয়েও প্রশ্ন তোলেন। তবে আদালত সাফ জানায়, মালিয়া দেশে ফিরবেন কি না, স্পষ্টভাবে না জানালে রায়দান সম্ভব নয়। জবাবে মালিয়ার আইনজীবী জানান,  ইংল্যান্ডের আদালত মালিয়ার ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে তিনি ব্রিটেন ছেড়ে ভারতে আসতে পারছেন না। এছাড়া তাঁর ভারতীয় পাসপোর্ট ২০১৬ সালে বাতিল করা হয়েছে। তাই ভারতে ফেরা আরও কঠিন হয়ে পড়েছে। আদালত মালিয়াকে তাঁর অবস্থান আরও স্পষ্ট করার নির্দেশ দিয়েছে। ন’হাজার কোটির ঋণ খেলাপি মামলায় অভিযুক্ত বিজয় মালিয়া বিগত কয়েক বছর ধরে ব্রিটেনে রয়েছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ