Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমান সাহেবগঞ্জ লুপ লাইনে মহিলা কামরায় পুরুষ যাত্রী, রেল মদতে অভিযোগের পর ব্যবস্থা নিতে অতিক্রান্ত ১৭ স্টেশন, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ভিড় এড়িয়ে সুরক্ষিত যাত্রার লক্ষ্যে ট্রেনে মহিলাদের জন্য সংরক্ষিত কামরার ব্যবস্থা করা হয়। মহিলা কামরায় পুরুষ যাত্রীদের ওঠা দণ্ডনীয় অপরাধ। এ ব্যাপারে সতর্কবার্তা রয়েছে রেলের।

বর্ধমান সাহেবগঞ্জ লুপ লাইনে মহিলা কামরায় পুরুষ যাত্রী, রেল মদতে অভিযোগের পর ব্যবস্থা নিতে অতিক্রান্ত ১৭ স্টেশন, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
  • ৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: ভিড় এড়িয়ে সুরক্ষিত যাত্রার লক্ষ্যে ট্রেনে মহিলাদের জন্য সংরক্ষিত কামরার ব্যবস্থা করা হয়। মহিলা কামরায় পুরুষ যাত্রীদের ওঠা দণ্ডনীয় অপরাধ। এ ব্যাপারে সতর্কবার্তা রয়েছে রেলের। কিন্তু হাওড়া ও শিয়ালদহে যতটা কড়াকড়ি হয়, ততটা অন্য জায়গায় হচ্ছে না। যার ফলে বর্ধমান সাহেবগঞ্জ লুপ লাইনে একাধিক লোকাল ট্রেনের মহিলা কামরায় পুরুষ যাত্রীদের যাতায়াতের প্রবণতা বেড়েই চলেছে। মঙ্গলবার বর্ধমান তিনপাহাড় লোকাল ট্রেনের এক মহিলা যাত্রী এই নিয়ে রেল মদতের অভিযোগ জানান। কিন্তু ১৭টি স্টেশন পেরিয়ে আসার পর রামপুরহাট জিআরপি মহিলা কামরা থেকে জনা সাতেক পুরুষ যাত্রীকে সতর্ক করে নামিয়ে দেয়। ঠিক তার ঘণ্টাখানেক পরেই বর্ধমান রামপুরহাট লোকালে সেই একই চিত্র। রামপুরহাট জংশনে ওই ট্রেনের মহিলা কামরা থেকে একে একে নেমে পুরুষ যাত্রীদের নেমে আসতে দেখা গেল।  

Advertisement

রা঩জ্যের অধিকাংশ জায়গায় লোকাল ট্রেনের মহিলা কামরায় পুরুষ যাত্রীদের আক্রমণের মুখে বারবার পড়ছেন মহিলা যাত্রীরা। অশালীন অঙ্গভঙ্গির মুখেও পড়তে হয় তাঁদের। রেল কর্তৃপক্ষের আশ্বাস সত্ত্বেও মহিলা যাত্রীদের নিরাপত্তাহীনতার চিত্রটা একেবারেই বদলায়নি। প্রায়ই অবশ্য রেলের তরফে মহিলা কামরায় অভিযান চালিয়ে পুরুষ যাত্রীদের ধরপাকড়ের পরিসংখ্যান তুলে ধরা হচ্ছে। বারবার সতর্কতামূলক প্রচার সত্ত্বেও মহিলা কামরায় পুরুষদের যাত্রা অব্যাহত রয়েছে। বিশেষ করে বর্ধমান থেকে রামপুরহাটগামী লোকালগুলিতে নিত্যদিন এমন ঘটনা ঘটছে। 
এদিন বর্ধমান তিনপাহাড় লোকালের মহিলা কামরার এক যাত্রী রেল মদতে অভিযোগ জানান যে, বর্ধমান থেকে মহিলা কামরায় কয়েকজন পুরুষ যাত্রী উঠে পড়েছেন। কিন্তু অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিতে পেরিয়ে যায় ১৭টি স্টেশন। ট্রেনটি রামপুরহাটে আসার পর জিআরপি ওই কামরা থেকে সাত পুরুষ যাত্রীকে নামিয়ে সতর্ক করে ছেড়ে দেয়। তার ঠিক ঘণ্টা দেড়েকের মাথায় বেলা সাড়ে এগারোটা নাগাদ রামপুরহাট জংশনে আসে বর্ধমান রামপুরহাট লোকাল। ট্রেনের কামরার ইংরেজিতে লেখা ‘উওমেন ওনলি’। সেই কামরা থেকেও নেমে আসছেন পুরুষ যাত্রীরা। তাঁদের সঙ্গে নেমে আসছেন মহিলা যাত্রীরা। মহিলা কামরায় রেলের নজরদারি নিয়ে তাঁদের নানা অভিযোগ রয়েছে।। 
যদিও জিআরপির ভারপ্রাপ্ত আইসি সুখেন্দু মণ্ডল বলেন, আগের থেকে এই প্রবণতা অনেকটা কমে এসেছে। এদিন রেল মদতে এক মহিলা অভিযোগ করেছিলেন। বর্ধমান থেকে তিনপাহাড় লোকালের মহিলা কামরায় কয়েকজন পুরুষ উঠে পড়েছেন। সেইমতো রামপুরহাটে ট্রেনটি ঢুকতেই সাত পুরুষ যাত্রীকে সতর্ক করে নামিয়ে দেওয়া হয়। অন্যদিকে আরপিএফ ইনসপেক্টর রণধীর কুমার বলেন, প্রায়ই এই নিয়ে কেস হচ্ছে। আজ বুধবার থেকেই লোকালগুলিতে স্পেশাল অভিযান চালানো হবে। তবে নিত্যযাত্রীদের অনেকেই বলছেন, লোকাল ট্রেনগুলিতে ব্যাপক ভিড় হচ্ছে। তাতেই মহিলা কামরায় কিছুটা কম ভিড় দেখে পুরুষরা উঠে পড়ছেন। লোকাল ট্রেনের সংখ্যা বাড়লে এই প্রবণতা কমবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ