Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুপুরে দু’বার সাইরেন শুনে থমকাল মালদহ শহর, মহড়া জেনে নিশ্চিন্ত

তখনও আসেনি ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির খবর। শনিবার মালদহে তাই চলল সাইরেনের মহড়া।

দুপুরে দু’বার সাইরেন শুনে থমকাল মালদহ শহর, মহড়া জেনে নিশ্চিন্ত
  • ১১ মে, ২০২৫ ১২:০৫
Prefer us on Google

সংবাদদাতা, মালদহ: তখনও আসেনি ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির খবর। শনিবার মালদহে তাই চলল সাইরেনের মহড়া। ইংলিশবাজারের জেলা আদালত ও মালদহ মুসলিম ইনস্টিটিউটে এদিন দুপুরে বাজানো হল সাইরেন। দীর্ঘদিন বাদে সাইরেন শুনে চমকে যান অনেকেই। পরে খানিকটা ধাতস্থ হয়ে বোঝার চেষ্টা করেন সাইরেনের উৎস। জেলা পুলিসের কুইক রেসপন্স টিমের তত্ত্বাবধানে এদিন মালদহ মুসলিম ইনস্টিটিউটে সাইরেন বেজে ওঠে। ১৯২৯ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের বর্তমান সম্পাদক ববি আহমেদ বলেন, সাইরেনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কেনা হয়েছিল। তখন নিয়মিত ব্যবহার করা হতো বলে পূর্বসূরিদের কাছে শুনেছি। পরবর্তীতে ভারত-চিন যুদ্ধ এবং একাধিকবার ভারত-পাকিস্তান সংঘর্ষের সময়ও এই সাইরেন বাজত। এক সময় প্রতিদিন সকাল ৯টায় অসামরিক প্রতিরক্ষা দপ্তরের তত্ত্বাবধানে মুসলিম ইনস্টিটিউটে সাইরেন বাজানো হত। গত প্রায় দেড় দশক ধরে সাইরেনটি অকেজো অবস্থায় পড়েছিল। এদিন তা মেরামত করে ফের বাজানো হয়েছে। এদিন সাইরেন বাজতেই থমকে যান পথচলতি অনেক মানুষ। পরে মহড়া চলছে জেনে আশ্বস্ত হন তাঁরা। জেলা আদালত চত্বরেও এদিন সাইরেনের মহড়া হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মালদহ শহরে সংশোধনাগার, রেল স্টেশন, কালেক্টরেট ভবন, জেলা আদালত এবং মুসলিম ইনস্টিটিউট সহ মোট পাঁচটি জায়গায় সাইরেন রয়েছে। এদিন তারমধ্যে দু’টি বাজিয়ে মহড়া হয়েছে।  সাইরেন মেরামতি চলছে। - নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ