Bartaman Logo
১০ জুন, ২০২৬

ব্যবসায়ী গোপাল খেমকা খুনে গ্রেপ্তার মূল চক্রী, এনকাউন্টারে খতম শ্যুটারের সঙ্গী

বিহারের ব্যবসায়ী তথা বিজেপি নেতা গোপাল খেমকা খুনে বড়সড় সাফল্য পেল সিট

ব্যবসায়ী গোপাল খেমকা খুনে গ্রেপ্তার মূল চক্রী, এনকাউন্টারে খতম শ্যুটারের সঙ্গী
  • ৮ জুলাই, ২০২৫ ১৩:০৭
Prefer us on Google

পাটনা, ৮ জুলাই: বিহারের ব্যবসায়ী তথা বিজেপি নেতা গোপাল খেমকা খুনে বড়সড় সাফল্য পেল সিট। তাঁকে খুন করার পরিকল্পনা যিনি করেছিলেন সেই মূল চক্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এমনটাই জানানো হয়েছে বিহার পুলিসের তরফে। ধৃত ব্যক্তি নিজেও একজন ব্যবসায়ী। নাম অশোক সাউ। গোপাল খেমকাকে খুনের জন্য ১০ লক্ষ টাকার সুপারি দিয়েছিলেন তিনি। তার মধ্যে ১ লক্ষ টাকা আগাম শ্যুটার উমেশ যাদবকে দেন অশোক। বলেন কাজ হলে বাকি টাকা পাবে। উমেশের বাড়ি থেকে সেই টাকা উদ্ধার করেছে পুলিসের বিশেষ তদন্তকারীর দল। সঙ্গে দুটি মোবাইল ফোন, খুনে ব্যবহৃত পিস্তল, ৮০ রাউন্ড কার্তুজ ও বাইক উদ্ধার করেছেন তদন্তকারীরা।

Advertisement

সূত্রের খবর, উমেশ, গোপালবাবুকে খুন করে একটি ফ্ল্যাটে লুকিয়ে ছিল। সেই ফ্ল্যাটটি আবার পাটনার একজন ব্যবসায়ীর। সেই ব্যবসায়ীকে গতকাল, সোমবার রাতে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিস। কিন্তু গোপালবাবুকে খুনের ষড়যন্ত্র কেন করেছিলেন অশোক সাউ? সেই বিষয়ে তদন্ত করছে পুলিস। অপরদিকে ব্যবসায়ী গোপালবাবুকে খুনের ঘটনায় শ্যুটারের অন্যতম সহযোগী বিকাশকে এনকাউন্টারে খতম করেছে বিহার পুলিস। জানা গিয়েছে, বিকাশ গ্রেপ্তারি এড়াতে পালিয়ে যাচ্ছিলেন। তখনই তাকে এনকাউন্টার করে পুলিস। 

Advertisement
সম্পর্কিত সংবাদ