Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ইংলিশবাজারে ফুটবল টুর্নামেন্টে সেরা মহদিপুর পিজি ফ্যান ক্লাব

ইংলিশবাজারের বৃন্দাবনী মাঠে দু’দিনের ফুটবল টুর্নামেন্টে শহরের আমরা কয়েকজন টিমকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মহদিপুর পিজি ফ্যান ক্লাব।

ইংলিশবাজারে ফুটবল টুর্নামেন্টে সেরা মহদিপুর পিজি ফ্যান ক্লাব
  • ২৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মঙ্গল ঘোষ, মালদহ: ইংলিশবাজারের বৃন্দাবনী মাঠে দু’দিনের ফুটবল টুর্নামেন্টে শহরের আমরা কয়েকজন টিমকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মহদিপুর পিজি ফ্যান ক্লাব। আয়োজক গুড মর্নিং ক্লাবের পক্ষ থেকে রবিবার রাতে জয়ী দলকে ট্রফি সহ তিন লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়েছে। পিজি ফ্যান ক্লাবের কর্ণধার প্রসেনজিৎ ঘোষ বলেন, আমার বাবা প্রয়াত রাম চন্দ্র ঘোষের অনুপ্রেরণায় খেলাধুলোয় এগিয়ে যাচ্ছি। ফুটবল টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এই ফ্যান ক্লাব সমাজসেবাও করে। সবসময় মানুষের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা করে এগিয়ে যাচ্ছি আমরা। রাম চন্দ্র ঘোষের স্মৃতিতে মহদিপুর এলাকাতেও ফি বছর ফুটবল টুর্নামেন্টে হয়। সেখানে অন্য দলের পাশাপাশি রামবাবুর অনুরাগীরা খেলায় অংশ নিতেন। কয়েক বছর আগে তাঁরা পিজি ফ্যান ক্লাব প্রতিষ্ঠা করেন।  মূল উদ্দেশ্যে ছিল বিভিন্ন জায়গায় ফুটবল খেলায় অংশ নেওয়া এবং সমাজসেবা করা। এলাকায় কেউ বিপদে পড়লে ওই ক্লাবের সদস্যরা ঝাঁপিয়ে পড়েন। দুঃস্থ পরিবারের মেয়ের বিয়ে, পারলৌকিক কাজেও বিশেষভাবে সাহায্য করেন সদস্যরা। অতীতে ওই ক্লাব বিশেষ চাহিদা সম্পন্ন, দুঃস্থ মেধাবী পড়ুয়াদেরও পাশে দাঁড়িয়েছে।  ক্লাবের প্রশংসা করেন মালদহ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। তিনি বলেন, ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ক্লাবকে শুভেচ্ছা। এভাবেই মানুষের পাশে থেকে কাজ চালিয়ে যান সদস্যরা। ক্লাবের অন্যতম সদস্য কৌশিক ঘোষ বলেন, আমাদের টিমের এক বিদেশি ফুটবলার টুর্নামেন্টের সেরার পুরস্কার পেয়েছেন। দলও তিন লক্ষ টাকা পুরস্কার পেয়েছে।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ