Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রাধানগর অন্নপূর্ণা বারোয়ারির পৌষকালী পুজো ঘিরে হল মহাযজ্ঞ ও অন্ন মহোৎসব

কৃষ্ণনগরের রাধানগর অন্নপূর্ণা বারোয়ারির উদ্যোগে এবারও পৌষকালী পুজো অনুষ্ঠিত হল। তারাপীঠ থেকে আসা তান্ত্রিকদের উপস্থিতিতে মহাযজ্ঞ সম্পন্ন হয়েছে। এই পুজো ও যজ্ঞ দেখতে বহু ভক্ত উপস্থিত ছিলেন। এদিন বারোয়ারির আয়োজিত অন্ন মহোৎসবে দু’হাজারের বেশি মানুষ একসঙ্গে বসে প্রসাদ খান।

রাধানগর অন্নপূর্ণা বারোয়ারির পৌষকালী পুজো ঘিরে হল মহাযজ্ঞ ও অন্ন মহোৎসব
  • ৫ জানুয়ারি, ২০২৬ ১৮:০১
Prefer us on Google

সংবাদদাতা, কৃষ্ণনগর: কৃষ্ণনগরের রাধানগর অন্নপূর্ণা বারোয়ারির উদ্যোগে এবারও পৌষকালী পুজো অনুষ্ঠিত হল। তারাপীঠ থেকে আসা তান্ত্রিকদের উপস্থিতিতে মহাযজ্ঞ সম্পন্ন হয়েছে। এই পুজো ও যজ্ঞ দেখতে বহু ভক্ত উপস্থিত ছিলেন। এদিন বারোয়ারির আয়োজিত অন্ন মহোৎসবে দু’হাজারের বেশি মানুষ একসঙ্গে বসে প্রসাদ খান।

Advertisement

প্রায় চার ঘণ্টার বেশি সময় ধরে চলা মহাযজ্ঞই এই পুজোর অন্যতম মূল আকর্ষণ। বৈদিক মন্ত্রোচ্চারণ, হোমযজ্ঞ ও নির্দিষ্ট রীতি মেনে কালীপুজো হয়েছে। ভক্তদের বিশ্বাস, এই মহাযজ্ঞের মাধ্যমে মা কালীর কৃপায় এলাকায় শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ নেমে আসবে। অন্নপূর্ণা বারোয়ারির সদস্য তপন দত্ত বলেন, কৃষ্ণনগরবাসীর মনে এই পুজো একটা আলাদা জায়গা করে নিয়েছে। আমরা সেই জায়গা ধরে রাখার চেষ্টা করছি। মন্দির চত্বরে বিরাট যজ্ঞের জায়গা সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছিল। পুজোর জায়গার চারদিক ফুল দিয়ে সাজানো ছিল। অপর সদস্য রূপম দত্ত বলেন, আগে পাড়ায় ছোট করে পৌষকালী পুজো আয়োজিত হত। দু’বছর করে তা বড় করে হচ্ছে। বারোয়ারির প্রত্যেক সদস্য পুজোর সমস্ত কাজ নিজের হাতে করেছেন। এত বড় যজ্ঞের বেদীও আমরা সবাই মিলে তৈরি করেছি। পৌষকালী পুজোয় প্রচুর মানুষকে প্রসাদ খাওয়ানো হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ