Bartaman Logo
১০ জুন, ২০২৬

প্রথম টেসলার মালিক মহারাষ্ট্রের পরিবহণমন্ত্রী!

শুক্রবার দেশের প্রথম টেসলা গাড়ির মালিক হলেন মহারাষ্ট্রের পরিবহণমন্ত্রী প্রতাপ সারনায়েক। কয়েকদিন আগেই মুম্বইয়ে প্রথম শো-রুম খুলেছিল মার্কিন বহুজাতিক সংস্থা টেসলা।

প্রথম টেসলার মালিক মহারাষ্ট্রের পরিবহণমন্ত্রী!
  • ৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: শুক্রবার দেশের প্রথম টেসলা গাড়ির মালিক হলেন মহারাষ্ট্রের পরিবহণমন্ত্রী প্রতাপ সারনায়েক। কয়েকদিন আগেই মুম্বইয়ে প্রথম শো-রুম খুলেছিল মার্কিন বহুজাতিক সংস্থা টেসলা। এদিন বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের সেই শো-রুম থেকে প্রথম টেসলা ডেলিভারি করল সংস্থাটি। তারপরই শুরু হয়েছে বিতর্ক। কটাক্ষ করে কংগ্রেস মুখপাত্র সচিন সাওয়ান্ত বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বদেশি পণ্যে জোর দেওয়ার কথা বলছেন, কিন্তু এনডিএ শিবিরের মন্ত্রীই সেই সিদ্ধান্ত মানছেন না। এটা কি প্রধানমন্ত্রীর নির্দেশের লঙ্ঘন নয়?’ বিরোধীরা বলছেন, প্রধানমন্ত্রী স্বদেশি পণ্যের ব্যবসা বৃদ্ধি করতে ‘ভোকাল ফর লোকাল’, ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগানের ডাক দিচ্ছেন, আর তার এনডিএ সদস্যই মার্কিন গাড়ি কিনছেন। যদিও শিবসেনা (একনাথ) শিবিরের মন্ত্রীর দাবি, ইভি ব্যবহারে উৎসাহ দিতেই তিনি গাড়িটি কিনেছেন। বুকিংয়ের দিনই সারনায়েক জানিয়েছিলেন, তিনি এই গাড়ি নাতিকে উপহার দিতে চান। এদিন টেসলা ওয়াই মডেলের বিলাসবহুল গাড়িটি হাতে পাওয়ার পর মন্ত্রী বলেছেন, ‘নতুন প্রজন্মকে ইলেকট্রিক গাড়ির ব্যবহারে উৎসাহ দিতে আমি গাড়িটি কিনেছি । আমি চাই ছোটরা পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে আরও সচেতন হোক।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ