নাসিক: আমি মোবাইলে রামি খেলতে জানি না। বিরোধীদের দেওয়া ভিডিও সম্পূর্ণ নয়। তাই ইস্তফা দেওয়ার কোনও প্রশ্নই উঠছে না। মঙ্গলবার জল্পনা উড়িয়ে এমনটাই দাবি করলেন মহারাষ্ট্রের কৃষিমন্ত্রী মানিকরাও কোকাটে। একইসঙ্গে ভিডিও পোস্ট করা ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেন এনসিপি নেতা। সম্প্রতি বিধানসভায় কোকাটের একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে দেখা যায়, অধিবেশন চলাকালীন একমনে মোবাইলে রামি খেলছেন তিনি। রাজ্যে কৃষকদের দুর্দশার আবহে এহেন ভিডিও প্রকাশ্যে আসতেই জোর বিতর্ক শুরু হয়। মঙ্গলবার অবশ্য যাবতীয় অভিযোগ নাকচ করে দেন মানিকরাও। বলেন, ‘অনলাইনে রামি খেলতে ওটিপি প্রয়োজন। গেমের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হয়। আমার মোবাইল দেখতে পারেন। এমন গেমের সঙ্গে কোনও অ্যাকাউন্ট যুক্ত নেই।



