পুলিশের ‘পিস’ নোটিশকে চ্যালেঞ্জ নেহার, আগামীকাল রায় দেবেন দিল্লি হাইকোর্ট
  • ২২ অক্টোবর, ২০২৬ ১৯:০৫
Prefer us on Google

নয়াদিল্লি, ২২ অক্টোবর: পুলিশের নোটিশের বিরুদ্ধে নেহা বোরার করা আবেদনের উপর শুক্রবার রায় দেবেন দিল্লি হাইকোর্ট। যে নোটিশের মাধ্যমে আইসা নেত্রী নেহা বোরাকে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে একটি ‘পিস’ বন্ডে স্বাক্ষর করতে বলা হয়েছিল। পুলিশের দেওয়া সেই ‘পিস’ বন্ডে সই করার নির্দেশকে পাল্টা চ্যালেঞ্জ করেন নেহা। হাইকোর্টে আজ সেই আবেদনের শুনানি শেষে রায় দান স্থগিত রাখা হয়েছে।

Advertisement

এদিন দীর্ঘ তিন ঘণ্টা ধরে বিচারপতি, বোরা এবং পুলিশের আইনজীবীদের বক্তব্য শোনেন। এরপর তিনি আবেদনটির উপর রায় স্থগিত রেখে বলেন, ‘আগামীকাল সন্ধ্যা ৬টায় এই বিষয়ে আদেশ দেওয়া হবে।’

উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। ‘মহা কারচুপি’-এর অভিযোগ করছেন তাঁরা। সেই প্রতিবাদের একেবারে ফ্রন্টলাইনেই রাহুল গান্ধীদের সঙ্গে দেখা গিয়েছিল নেহা বোরাকেও।