মিষ্টি বিনা দশমী অসম্ভব। আর সেই মিষ্টি যদি ঘরোয়া পদ্ধতিতে তৈরি সাবেক ধরনের হয়, তাহলে তো কথাই নেই। বাড়িতেও এই মিষ্টি অনায়াসে বানাতে পারেন।
মিষ্টি বিনা দশমী অসম্ভব। আর সেই মিষ্টি যদি ঘরোয়া পদ্ধতিতে তৈরি সাবেক ধরনের হয়, তাহলে তো কথাই নেই। বাড়িতেও এই মিষ্টি অনায়াসে বানাতে পারেন।
মিষ্টি নিমকি
উপকরণ: ময়দা ২০০ গ্ৰাম, ঘি ২ চামচ, চিনি ১ কাপ, তেল পরিমাণ মতো, খাবার সোডা চা চামচ।
প্রণালী: ময়দা, ঘি ও খাবার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। অল্প অল্প জল দিয়ে তা মেখে নিন। এক চামচ তেল দিয়ে ঢাকা দিন আধ ঘণ্টার জন্য। এবার কড়ায় তেল গরম করে নিন। ময়দা থেকে লেচি কেটে গোল পাতলা করে বেলে নিন। এবার নিমকির আকারে আড়াআড়ি করে ছুরি দিয়ে কেটে নিন। তা ডুবো তেলে ভেজে নিন। আঁচ মাঝারি করে ৫ মিনিট লাল করে ভেজে তুলুন। অন্যদিকে চিনি ও জল ফুটিয়ে রস বানিয়ে নিন। গ্যাস বন্ধ করে তাতে ভেজে রাখা নিমকি দিয়ে নাড়াচাড়া করে নিন। রস নিমকির গায়ে ভালো মতো লেগে গেলে ঠান্ডা করে পরিবেশন করুন।
মিষ্টি কুচো গজা
উপকরণ: ময়দা ২ কাপ, চিনি গুঁড়ো ৩ চামচ, ঘি
৩ চামচ, নুন ১ চিমটে, খাবার সোডা চা চামচ, কালো জিরে চামচ, ঠান্ডা দুধ পরিমাণ মতো, চিনির রস ১ কাপ, তেল ভাজার মতো পরিমাণে।
প্রণালী: ময়দায় নুন, ঘি, গুঁড়ো চিনি, খাবার সোডা, কালো জিরে সব ভালো করে মিশিয়ে নিন। এবার অল্প অল্প ঠান্ডা দুধ দিয়ে তা মেখে নিন। গোল করে বেলে চারদিক থেকে মুড়ে নিন। দু’-তিনবার এইভাবে মুড়ে চৌকো করে কেটে নিন। ছোট ছোট চৌকো গজার আকারে কেটে নেবেন। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে মাঝারি আঁচে তা ভেজে নিন। লাল করে ভেজে তুলুন। ১ কাপ চিনি ও কাপ জল দিয়ে ফুটিয়ে রস বানান। চিনির রস ঘন হলে গজাগুলো দিয়ে দিন। সব গজাতে ভালোভাবে রস মাখা হলে গ্যাস বন্ধ করে দিন।
মালপোয়া
উপকরণ: ময়দা ১ কাপ, সুজি কাপ, চিনি ১ কাপ, এলাচ গুঁড়ো গুঁড়ো, মৌরি গুঁড়ো চামচ, দুধ কাপ, জল পরিমাণ মতো, নারকেল কোরা কাপ, কাজু, কিশমিশ, আমন্ড, পেস্তা মিলিয়ে ২ টেবিল চামচ।
প্রণালী: একটা পাত্রে ময়দা, সুজি, চিনি নিন। তাতে, মৌরি, এলাচ গুঁড়ো দিন। এরপর দুধ দিয়ে মিশিয়ে গুলে নিন। প্রয়োজনে অল্প জল মেশাতে পারেন। ব্যাটার খুব ঘন বা পাতলা হবে না। ৫-৭ মিনিট ব্যাটারটা ফেটিয়ে নিন। কোনও রকম ডেলা না থাকে। নারকেল কোরা, কিশমিশ দিন। আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখুন। তেল গরম করে ব্যাটারটা গোল হাতায় করে নিয়ে গরম তেলে দিন। মালপোয়া ফুলে উঠলে অন্যদিক উল্টে দিন। দু’দিক বাদামি হয়ে গেলে তুলে নিন। চিনির রসে ১০ মিনিট গরম মালপোয়া ডুবিয়ে তুলে নিন। ওপর থেকে পেস্তা, আমন্ড, কাজু ছড়িয়ে পরিবেশন করুন।
রস তৈরির জন্য: চিনি:১ কাপ, জল: কাপ, এলাচ গুঁড়ো: চামচ, জাফরান: কয়েকটা
মোহনভোগ
উপকরণ: সুজি ৫০০ গ্ৰাম, চিনি ৫০০ গ্ৰাম, ঘি কাপ, কাজু, কিশমিশ, পেস্তা কাপ, কনডেন্সড মিল্ক কাপ, জাফরান কয়েকটা সুতো, গোলাপ জল ১ চামচ, দারচিনি ১টা, ছোট এলাচ ৩টে।
প্রণালী: প্রথমে কড়াইতে ঘি গরম করে এলাচ, দারচিনি ভেজে নিন। তাতে সুজি দিয়ে কম আঁচে ধীরে ধীরে নাড়াচাড়া করে নিন। সুজিতে হালকা সোনালি রং ধরলে চিনি দিয়ে নাড়তে থাকুন। সুজি বেশ ভাজা ভাজা হলে ঘন দুধ, কিশমিশ, বাদাম কুচি, কনডেন্সড মিল্ক দিয়ে দিন। গোলাপ জলে ভেজানো জাফরান দিয়ে নামিয়ে নিন। কিশমিশ, বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। ------ দেবারতি রায়