হায়দরাবাদ: শনিবার সকালে যুবভারতীর বিশৃঙ্খলায় বিরক্ত হয়েছিলেন মেসি। কিন্তু সন্ধ্যায় নিজামের শহর হায়দরাবাদে তাঁকে দেখা গেল চেনা মেজাজে। উপ্পল স্টেডিয়ামে বল জাগল করলেন, সময় কাটালেন খুদেদের সঙ্গে। এমনকী, হাসিমুখে সকলের সঙ্গে ফটোও তুললেন। শুধু তাই নয়, সফরের অভিজ্ঞতা সম্পর্কে বাঁপায়ের জাদুকর বলেন, ‘ভারতে আসতে পেরে আমি আপ্লুত। দেখলাম, এখানকার মানুষ ফুটবলকে কতখানি ভালোবাসেন।’ তাঁর সতীর্থ রডরিগো ডে পল বলেন, ‘সকলকে ধন্যবাদ। এই ভালোবাসা হৃদয়ে থাকবে।’ এদিন মেসির উপস্থিতিতে এক প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি। পাশাপাশি উপস্থিত ছিলেন রাহুল গান্ধীও। রবিবার মুম্বইয়ের ইভেন্টে দেখা যাবে মেসিকে।



